সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

স্পেনে ফের বন্যার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর বন্যার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন: ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ১৫

বুধবার (১৩ নভেম্বর) স্পেনের তিনটি প্রদেশ থেকে কয়েক হাজার মানুষকে আশ্রয়শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। মাত্র দুই সপ্তাহ আগেই দেশটির ভ্যালেন্সিয়ায় আকস্মিক বন্যা হয়েছিল এবং তাতে অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছিল। এবার যাতে মৃত্যুর ঘটনা না ঘটে, তা নিয়ে প্রথম থেকেই সজাগ রয়েছে প্রশাসন।

স্পেনের জাতীয় আবহাওয়া দপ্তরের নাম এইএমইটি জানিয়েছে, মালাগা, গ্রানাডা, নর্দার্ন ক্যাসেলন এবং তারাগোনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভ্যালেন্সিয়া উপকূলবর্তী অঞ্চলেও নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী ১২ ঘণ্টায় এই এলাকাগুলোতে ১৮০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করার পরেই এসব এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে। প্রবল বৃষ্টিপাতে আর যাতে কোনোভাবেই প্রাণ সংশয় না ঘটায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা