সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের বৃহত্তম কারাগারে ২ দল বন্দীর মধ্যে লড়াইয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন এবং এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: গাজা-লেবাননজুড়ে হামলা, নিহত ১০৭

বুধবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এসএনএআই-এর মতে- উপকূলীয় শহর গুয়াকিলের লিটোরাল পেনিটেনশিয়ারি কারাগারের একটি কমপ্লেক্সে মঙ্গলবার ভোরে সহিংসতা শুরু হয়। নিরাপত্তা জোট (পুলিশ ও সশস্ত্র বাহিনী নিয়ে গঠিত) কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে এবং একটি বড় আকারের অনুসন্ধান অভিযান চালিয়েছে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, অন্তত ৯ জন বন্দীর বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হবে।

ইকুয়েডর কর্তৃপক্ষের মতে- নিরাপত্তা বাহিনী প্রায়ই জনাকীর্ণ কারাগারের ভেতরে গ্যাংদের মোকাবেলা করার জন্য অভিযান পরিচালনা করে থাকে, যেখানে বন্দীরা জেলখানার শাখাগুলোর নিয়ন্ত্রণ নিতে এবং কারাগারের আড়ালে থেকে অপরাধমূলক নেটওয়ার্ক চালানোর জন্য পরিচিত।

উল্লেখ্য,গত বছর এই কারাগারে টানা কয়েকদিনের বিদ্রোহের সময় ৩০ জনেরও বেশি বন্দী নিহত হয়, তাদের মধ্যে কয়েকজনের শিরশ্ছেদ করা হয়েছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা