সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ায় ভয়াবহ হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তানে মাখাচকালা ও দেরবেন্ত শহরে সিরিজ হামলা চালায় ১দল মুখোশপরা বন্দুকধারী। এ সময় ইহুদিদের উপাসনালয়, ২টি অর্থডোক্স গির্জা ও ১টি থানায় চালানো হামলায় অন্তত ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন: ফের ফারাক্কা চুক্তি

ব্রিটিশ সংবাদমাধ্যম জানান, রোববার (২৩ জুন) এই বন্দুক হামলায় আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।

প্রতিবেদনটিতে জানানো হয়েছে যে, দাগেস্তানের রাজধানী মাখাচকালা ও দেরবেন্ত শহরে সিরিজ হামলা চালায় ১দল মুখোশপরা বন্দুকধারী। এ সময় পাল্টা গুলিতে ৬ হামলাকারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন: তুরস্কে বিশাল দাবানলে নিহত ১২

দেশটির গণমাধ্যম জানান, এই হামলাটি ইহুদিদের ১টি উপাসনালয়, ২টি অর্থডোক্স গির্জা ও ১টি থানায় হামলা চালানো হয়। তারা গুলি করার পর উপাসনালয়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় অনেককে জিম্মি করে রাখে তারা। এই খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় রুশ নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

অঞ্চলটির স্বরাষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বেশ কয়েকটি সংবাদসংস্থা বলেন, এই হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকেই। এ সময় নিহতদের মধ্যে সাধারণ মানুষ ও ধর্মজাজক রয়েছেন এবং আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: চীন-ভারতকে নিষেধাজ্ঞা জাপানের

পুলিশ বলেন, তাদেরকে পাল্টা গুলি করলে কয়েকজন বন্দুকধারী ঘটনারস্থলেই মারা যায়। কিন্তু, হামলাকারীদের নাম পরিচয় প্রকাশ করা না হলেও, তাদের মধ্যে ২জন স্থানীয় পৌর মেয়রের ছেলে ও ১জন ভাতিজা বলে জানা যায়। এই হামলায় জড়িত অন্যদের ধরতে চালানো হচ্ছে অভিযান।

অপরদিকে, তাদের হাতে জিম্মি সবাইকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এই ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

বাগেরহাটে বিক্রির সময় ১১ অতিথি পাখি উদ্ধার, পরে অবমুক্ত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার এলাকা থেকে...

সুন্দরবন উপকূলে অর্ধলাখ থেকে কমে ২৪৮ শকুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

জাতীয় স্টেডিয়ামে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ ক্রীড়া মন্ত্রণালয়ের

দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও ঐতিহাসিক আঙিনা ঢাকা জাতীয় স্টেডিয়াম। অথচ দীর্ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা