সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মধ্য আমেরিকায় বৃষ্টিপাত-ঝড়ে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকায় ঝড় ও ভারী বৃষ্টিপাতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। প্রাকৃতিক এই দুর্যোগে ওই অঞ্চলের আরও হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন : রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে হামলা, নিহত ২২

শুক্রবার (২১ জুন) এল সালভাদোরের কর্তৃপক্ষ জানায়, দেশটিতে ঝড় ও ভারী বৃষ্টিতে এখন পর্যন্ত ১৯ জন মারা গেছেন। তাদের মধ্যে ৬ জন শিশু রয়েছে। ঝড় থেকে বাঁচতে ৩ হাজারেরও বেশি মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন।

এল সালভাদরের বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান লুইস আমায়া বলেন, ‌‌‘‘আমাদের অবশ্যই মানুষের জীবন বাঁচাতে হবে। বস্তুগত পণ্য আসে এবং যায়। কিন্তু এখন আমাদের জীবন রক্ষায় মনোযোগ দিতে হবে।’’

আরও পড়ুন : চীন-ভারতকে নিষেধাজ্ঞা জাপানের

একই দিনে ওই অঞ্চলের দেশ গুয়াতেমালার কর্তৃপক্ষ জানায়, দেশটিতে অন্তত ১০ জন মারা গেছেন। এছাড়া আরও প্রায় ১১ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৩৮০ জনের মতো মানুষ এখনও অস্থায়ী আশ্রয়ে রয়েছেন। ঝড়ে তিন শতাধিক ঘড়বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও চারটি সেতু ধ্বংস হয়েছে।

গুয়াতেমালার প্রতিবেশী হন্ডুরাস জানিয়েছে, দেশটিতে ঝড়ে কমপক্ষে একজনের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি এক হাজার ২০০ জনের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে কেবল গত ২৪ ঘণ্টায় প্রায় ৩০০ জন মানুষকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। তারা বলেছেন, বৃষ্টিতে ১৮০টি সম্প্রদায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ২২টি বাড়ি ধ্বংস হয়েছে।

আরও পড়ুন : তুরস্কে দাবানলে ৫ জনের মৃত্যু

এদিকে, মেক্সিকোর বেশিরভাগ অংশজুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া দেশটির প্রশান্ত মহাসাগরীয় ও আটলান্টিক উপকূল লাগোয়া এলাকায় মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটির বিভিন্ন প্রান্তে তীব্র বজ্রপাত, শক্তিশালী বাতাস, শিলাবৃষ্টি এবং নদীর চারপাশে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে নাগরিকদের সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা