সংগৃহীত
আন্তর্জাতিক

কিরিগিজস্তানে শিক্ষার্থীদের বাইরে যাওয়া নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা স্থানীয় জনতার হামলার শিকার হয়েছে।

শনিবার (১৮ মে) এই হামলার শিকার হন দেশটিতে অধ্যয়নরত বিদেশি কিছু শিক্ষার্থীরা। এই পরিস্থিতি দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করছে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস।

আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইন্দোনেশিয়া

শনিবার রাতে বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস জানান, বিশকেকের ঘটনায় কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করছে দূতাবাস। ইতোমধ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। তাদের কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি আইন প্রয়োগকারী সংস্থার হতে নিয়ন্ত্রণে রয়েছে। এমন পরিস্থিতিতে কিরগিস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের তাদের নিজস্ব বাসায় অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং এই সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়ে জরুরি প্রয়োজনে এ (প্লাস ৯৯৮৯৩০০০৯৭৮০) নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

আরও পড়ুন: হরিয়ানায় চলন্ত বাসে আগুন, নিহত ৮

প্রসঙ্গত, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গত কয়েকদিন ধরেই উত্তেজিত জনতারা পাকিস্তান, ভারত ও বাংলাদেশের শিক্ষার্থীদের আবাসস্থল হোস্টেল লক্ষ্য করে ক্ষিপ্ত হয়ে উঠেছে।

বিশকেকের স্থানীয় গণমাধ্যম বলেন, কিরগিজ এবং আন্তর্জাতিক ছাত্র, বিশেষ করে পাকিস্তানি ও মিশরীয়দের মধ্যে ঝগড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এই উত্তেজনা বেড়ে যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা