ছবি: সংগৃহীত
পরিবেশ

ইন্দোনেশিয়ায় শীতল লাভায় নিহত ৬৭

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশে বন্যা, শীতল লাভাস্রোত ও ভূমিধসে এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন ২০ জন। তাদের সন্ধানে অনুসন্ধান জারি রেখেছে প্রদেশ প্রশাসন।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ৫৮

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (১১ মে) দিনব্যাপী ভারী বর্ষণের জেরে বন্যা হয় পশ্চিম সুমাত্রার কমপক্ষে ৩টি জেলায়। এতে সক্রিয় হয় প্রদেশটিতে অবস্থিতি জীবন্ত আগ্নেয় পর্বত মাউন্ট মারাপি।

প্রদেশ প্রশাসন জানিয়েছে, বৃষ্টি, হড়কা বান ও লাভায় প্রদেশটির ৩ জেলায় ৫২১টি বাড়ি, ৭৯ হাজার ৩৭ একর পরিমাণ জমির ফসল ও ১৯টি সেতু ধ্বংস হয়ে গেছে।

আরও পড়ুন: চলতি মাসে আঘাত হানবে ‘রেমাল’

দেশটির দুর্যোগ মোকাবিলা বিভাগ বিএনপিবি জানায়, দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে এ পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। তবে বন্যা ও লাভা নিঃসরণের কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে পুরনো বাড়িঘরে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি অধিকাংশের।

বৃহস্পতিবার (১৬ মে) এক বিবৃতিতে বিএনপিবি জানিয়েছে, ঘরবাড়ি হারানোদের আবাসনের দায়িত্ব সরকার নিয়েছে। তাদেরকে সরকার জমি দেবে ও সেই জমিতে ঘরও তৈরি করে দেবে। এতে সময় লাগবে সর্বোচ্চ আগামী ৬ মাস।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫২৩৩

উল্লেখ্য, শীতল লাভাকে ইন্দোনেশিয়ায় বলা হয় লহর। এটি ঘন কাদার মতো মিশ্রন, যার গঠন উপাদান আগ্নেয় ছাই, পাথরের ধ্বংসাবশেষ ও পানি। সাধারণ লাভার সঙ্গে শীতল লাভার পার্থক্য হলো, এ লাভায় উত্তাপ কম থাকে।

দেশটির মাউন্ট মারাপি থেকে মাঝে মাঝেই শীতল লাভার উদ্গিরণ হয়। গত বছরের ডিসেম্বরে এরকমই এক লাভা উদ্গিরণের জেরে পশ্চিম সুমাত্রায় ২০ জন নিহত হয়েছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা