ফাইল ছবি
আন্তর্জাতিক

চলতি মাসে আঘাত হানবে ‘রেমাল’

আন্তর্জাতিক ডেস্ক: কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফেরার পর আবারও বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া অধিদফতর ফের তাপপ্রবাহের আভাস দিয়েছে, যা ইতিমধ্যেই কোথাও কোথাও শুরু হয়েছে।

আরও পড়ুন: গাজায় নিহত অন্তত ৫৬ শতাংশ নারী-শিশু

এর মধ্যেই দেশের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড়ের নাম দেয়া হয়েছে রেমাল।

এর আগে ২০২০ সালের ২০ মে দেশের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আম্ফান। এতে বেশ ক্ষয়ক্ষতিও হয়। তবে সে যাত্রায় সুন্দরবনের কারণে রক্ষা পাওয়া গেছে। এবার একই মাসেই ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল কাশ্মির, নিহত ৪

ভারতীয় আবহাওয়া দফতর বলছে, ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টির আদর্শ পরিবেশ তৈরি হয়েছে, যা আগামী ২০ মের মধ্যে গভীর নিম্নচাপে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তবে এর অভিমুখ বা গতিপথ কোনদিকে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আবহাওয়াবিদরা জানান, আম্ফানের মতো রেমালও বিধ্বংসী হতে পারে। তবে ঘূর্ণিঝড়টির শক্তি কতটুকু ও শেষ পর্যন্ত সুপার সাইক্লোনে রূপ নেবে কিনা- জানতে আরও কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন: বায়ুদূষণে ঢাকা আজ পঞ্চম

ভারতীয় আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, আগামী ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেটি সোজা উত্তর দিকে শক্তিবৃদ্ধি করবে।

এরপর ২৪ মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ২৫ মে সন্ধ্যার পর পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে। সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা