আন্তর্জাতিক

স্নাতক কর্মীদের নূন্যতম বেতন ১৯,৫৭২ টাকা,  ভারতেরসুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক:

দেশের আর্থিক টানাটানির মধ্যে পেশ হলো ভারতের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট৷ আর সেই বাজেট ঘোষণার মধ্যেই দেশের কর্মসংস্থানে ঐতিহাসিক রায় ঘোষণা করল দেশটির সুপ্রিম কোর্ট৷

দিল্লির সর্বোচ্চ আদালত কর্মচারীদের বেতন সংক্রান্ত এই রায়ের মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছে, কর্মীর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দিতে হবে সেই ব্যাক্তির বেতন-ভাতা৷

আদালত নির্দিষ্ট করে জানিয়েছে, কোনও সংস্থার কর্মীর শিক্ষাগত যোগাত্য নূন্যতম স্নাতক হলে তিনি কমপক্ষে ১৯ হাজার ৫৭২ টাকা মাসিক বেতনের দাবিদার৷

শুধু তাই নয়, দেশটির শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, প্রশিক্ষণহীন কর্মীদের জন্য এই বেতনক্রম হতে হবে প্রায় ১৫ হাজার টাকা৷ অল্প প্রশিক্ষিত শ্রমিকদের জন্য ১৬,৩৪১ টাকা ও প্রশিক্ষিত শ্রমিকদের জন্য ১৭,৯৯১ টাকা মাসিক বেতন দিতে বাধ্য থাকবে নিয়োগকারী সংস্থা৷

বেতন সংক্রান্ত এই নির্দেশ শুধুমাত্র কারিগরি কর্মীদের জন্য কার্যকর তা নয়, এই তালিকায় রয়েছে বিভিন্ন অফিসে খাতায়-কলমে কাজ করা কর্মচারীদের নামও৷

এদের মধ্যে দশম শ্রেণি উত্তীর্ণ নয় এমন কর্মচারীদের মাসিক প্রায় সাড়ে ১৬ হাজার টাকা, দশম মানত্তীর্ণ কিন্তু স্নাতক নয় এমন কর্মীদের জন্য মাসিক নুন্যতম ১৮ হাজার টাকা বেতন ধার্য করার জন্য সমস্ত বেসরকারি সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷

সুপ্রিম কোর্টের এই নির্দেশ দিল্লি সরকারের প্রশাসনিক অঞ্চলের সব অফিস ও নিয়োগকারী সংস্থাগুলোয় কার্যকর বলে জানানো হয়৷

দিল্লি ব্যতীত দেশের অন্য কোথাও সুপ্রিম কোর্টের এই নির্দেশ প্রাসঙ্গিক হবে কি না তা সেখানে উল্লেখ করা হয়নি৷

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা