সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ফের ২৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৮ জন এবং নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ জন।

আরও পড়ুন: ৯ কেন্দ্রে চলছে টিকার কার্যক্রম

রোববার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন এবং ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৫

চলতি বছর ডেঙ্গু রোগী সারা দেশে এ পর্যন্ত ১১২১ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭৩৯ জন।আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২২ জন। তাদের মধ্যে ঢাকায় ৩২২ ও ঢাকার বাইরে ৬৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরের এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা