ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৬৭৭
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৬৭৭

সান নিউজ ডেস্ক : বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : খাদ্য উৎপাদন বাড়াতে হবে

এ সময়ে ৬৭৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৪ জন প্রাণ হারালেন বলে সংবাদ প্রকাশ করেছে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জ

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৪৯৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১ হাজার ৮২৬ জন ঢাকার মধ্যে এবং ৬৬৭ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

আরও পড়ুন : বিশ্ববাজারে কমল তেলের দাম

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২১ হাজার ৮৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৬ হাজার ৩৪৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫ হাজার ৫২৩ জন ডেঙ্গু রোগী।

আরও পড়ুন : পরাজিত করার দুঃস্বপ্ন দেখে লাভ নেই

অপরদিকে, চিকিৎসা গ্রহন শেষে ১৯ হাজার ৩০৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১৪ হাজার ৪৮০ জন রাজধানী ঢাকার বাসিন্দা, বাকি ৪ হাজার ৮২৩ জন ঢাকার বাহিরের বিভিন্ন জেলার বাসিন্দা। সূত্র : ইউএনবি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা