স্বাস্থ্য

মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, রংপুরে ১০ ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ মজুদ করে রাখায় দশটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নকল হ্যান্ড স্যানিটাইজার ও নিম্নমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ জব্দ করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে নগরীর পায়রা চত্বর এলাকার দুইটি মার্কেটে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় ভেজাল ওষুধ বিরোধী এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান মৃধা।

ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান মৃধা জানান, করোনাকালীন এই দুর্যোগে ওষুধের ফার্মেসি মালিক ও ব্যবসায়ীরা বিভিন্নভাবে প্রতারণা করে আসছেন। তারা অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ করার পাশাপাশি ভেজাল ও নিম্নমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রি করছেন। বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে ওই সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মো. তাওহীদুল ইসলাম বলেন, ওষুধ কিনতে এসে জনসাধারণ যেন ক্ষতিগ্রস্ত ও প্রতারণার শিকার না হন, সেজন্য প্রশাসন সজাগ রয়েছে। অনুমোদনহীন ও ভেজাল ওষুধের বাজারজাত রোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা