স্বাস্থ্য

করোনা প্রতিরোধে মাসব্যাপী জীবানুনাশক প্রয়োগ শুরু

নিজস্ব প্রতিবেদক

খুলনা:
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছে সরকার। সবকিছু সরকারের একার পক্ষে সম্ভব নয়। সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে। সরকার ইতোমধ্যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। করোনা মোকাবেলায় মাস্ক অনেকখানি কার্যকর।

বুধবার (২২ জুলাই) খুলনা প্রেসক্লাব মিলনায়তনে ‘প্রতিকার নয়, প্রতিরোধে উত্তম’ প্রতিপাদ্য নিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জীবাণুনাশক ছিটিয়ে নিরাপদ রাখতে মাসব্যাপী কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, ‘খুলনায় দিন দিন করোনা সংক্রমণ বাড়ছে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার, জনসমাগম এড়িয়ে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি নির্দেশনা মেলে চলতে পারলে এই দুর্যোগ থেকে আমরা মুক্ত হতে পারবো।’

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, বেসরকারি প্রতিষ্ঠান জাস টেলিকমের ইনচার্জ মো. আব্দুল হালিম প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহা...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

জিতকে কটাক্ষ, নিজ ভক্তদের সাবধান করলেন দেব

ওপার বাংলার অভিনেতা জিতের নতুন সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও হে...

দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ ৩...

দিনাজপুরে বিজিবির অভিযানে ৬ লক্ষ টাকার মাদক আটক  

ফুলবাড়ী-২৯ বিজিবি রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে পৃথক পৃথকভাবে চোরাচালান অভিয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা