ছবি: প্রতীকী
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২৫ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো দুই হাজার ১৪৪ জনে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

সোমবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫২ জন। এছাড়া ঢাকার বাইরে রয়েছেন ১৭৩ জন।

আরও পড়ুন: আরও ৬৩৫ হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৭ হাজার ৮২০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৫ হাজার ৬১৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এনিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬১ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা