আরও ২ জনের প্রাণহানি
স্বাস্থ্য

আরও ২ জনের প্রাণহানি

সান নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ২২০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪৫ জন।

আরও পড়ুন : আমার পরিবহন আমি দেখছি

শনিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (৫ আগস্ট) দেশে করোনায় দুজনের মৃত্যু হয়েছিল। অর রোগী শনাক্ত হয়েছিলো ২৫৩। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৪০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৫৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

আরও পড়ুন : ডিজেল-গ্যাসের দাম কমালো শ্রীলঙ্কা

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭ হাজার ১১৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

পঞ্চগড়ে ৬,৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক

পঞ্চগড় সীমান্তে অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভা...

ওয়েলিংটনে ভারতের রানের বন্যা!

ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকে...

ধ্বংসের পথে ফুলবাড়ীর নাওডাঙ্গা জমিদারবাড়ি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে অবস্...

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এক...

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

কুড়িগ্রামের রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা