স্বাস্থ্য

বিএসএমএমইউ'তে করোনার চিকিৎসা শুরু

নিজস্ব প্রতিবেদক :

শনিবার (৩ জুলাই) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কোভিড-১৯-এর চিকিৎসা পাবেন রোগীরা।

এরিমধ্যে প্রতিষ্ঠানটির ৩৭০ শয্যার ‘করোনা সেন্টার’ কভিড আক্রান্তদের ভর্তি করে চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী ভর্তির জন্য হাসপাতালের কেবিন ব্লকে ২৫০টি এবং বেতার ভবনে ১২০টি শয্যা রাখা হয়েছে।

কেবিন ব্লকে চিকিৎসা নিতে হলে শুধু কেবিনের ভাড়া দিতে হবে। এতে ভিআইপি কেবিনের জন্য চার হাজার ২৫ টাকা এবং সাধারণ কেবিনের জন্য এক হাজার ২৫ টাকা ভাড়া গুনতে হবে রোগিদের।

জানা গেছে, বেতার ভবনে যারা ভর্তি হবেন তাদের কোনো টাকা লাগবে না। কেবিন ব্লকের ২৫০ শয্যার মধ্যে জরুরি বিভাগে ২৪টি শয্যা রাখা হয়েছে। আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে শয্যা আছে ১৫টি। কেবিন ব্লকের প্রত্যেক শয্যায় সেন্ট্রাল অক্সিজেনসহ অন্যান্য চিকিৎসা সুবিধা রাখা হয়েছে।

বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন জানান, প্রতিটি কেবিনেই হাই ফ্লো ন্যাজাল ক্যানুলাসহ উন্নত যন্ত্রপাতির সাহায্যে চিকিৎসা নিশ্চিত করা যাবে। বেতার ভবনে ‘ফিভার ক্লিনিকে’ সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা না থাকলেও অক্সিজেন কনসেনট্রেটরের মাধ্যমে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলাসহ অন্যান্য সুবিধা দেয়া যাবে।

পরিচালক আরো জানান, স্বাস্থ্যকর্মীদের ৭৮ জনের একটি দল এক সপ্তাহ করে চিকিৎসা দেবেন। এতে ৬০ জন চিকিৎসক ও ১৮ জন অ্যানেস্থেশিয়া চিকিৎসক, ৬৩ জন নার্স এবং প্যারামেডিকসহ অন্যান্য আরও প্রায় একশ’ জন স্বাস্থ্যকর্মী এই দলে থাকবেন।

যাদের শ্বাসকষ্ট, অক্সিজেন স্যাচুরেশন কম থাকবে তাদের কেবিন ব্লকে ভর্তি করা হবে। আর গুরুতর নয়, এমন রোগীদের ভর্তির বিষয়টি চিকিৎসকরা নির্ধারণ করবেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা