গড়, আয়ু ,বেড়ে, ৭২, দশমিক, ৬, বছর,
স্বাস্থ্য

দেশে গড় আয়ু বেড়েছে

নিজস্ব প্রতিবেদক:

দেশের স্বাস্থ্যসেবার মান বাড়ার কারণে মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। এখন গড় আয়ু ৭২ দশমিক ৬ বছর। এটি ২০১৯ সালের হিসাব।

এর আগের বছরের হিসাবে, গড় আয়ু ছিল ৭২ দশমিক ৫ বছর।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এ চিত্র উঠে এসেছে।

আগারগাঁওয়ের পরিসংখ্যানে ভবনে এই প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের ভার্চ্যুয়ালের মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক বলেন, ‘এবারের জরিপে পুরুষের ক্ষেত্রে প্রত্যাশিত গড় আয়ু বেড়ে ৭১ দশমিক ১ বছর এবং নারীদের ৭৪ দশমিক ২ বছর হয়েছে। আগের জরিপে পুরুষের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭০ দশমিক ৬ বছর, আর নারীদের ৭৩ দশমিক ৫ বছর।’

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ধারাবাহিকভাবেই বাড়ছে। শিশুমৃত্যুর হার কমে আসায় এবং দেশে জটিল রোগের চিকিৎসার সুযোগ বৃদ্ধি পাওয়াকে এর অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০১৯ সালের জুলাই পর্যন্ত দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৬৫ লাখ। তার মধ্যে পুরুষ আট কোটি ৩৩ লাখ ৩০ হাজার এবং নারী আট কোটি ৩১ লাখ ৭০ হাজার। ২০১৫ সালে দেশের মোট জনসংখ্যা ছিল ১৫ কোটি ৮৯ লাখ, ২০১৬-তে ১৬ কোটি আট লাখ, ২০১৭-তে ১৬ কোটি ২৭ লাখ, ২০১৮-তে ১৬ কোটি ৪৬ লাখ। পাঁচ বছর ধরে জনসংখ্যা বৃদ্ধির হার একই রয়েছে- ১ দশমিক ৩৭ শতাংশ। সে হিসাবে পাঁচ বছরের দেশে জনসংখ্যা বেড়েছে ৭৬ লাখ।

মোট জনসংখ্যার মধ্যে শূন্য থেকে ১৪ বছর বয়সী মানুষ রয়েছে ২৮ দশমিক ৫ শতাংশ, ১৫ থেকে ৪৯ বয়সী ৫৪ দশমিক ৬ শতাংশ, ৫০ থেকে ৫৯ বয়সী ৮ দশমিক ৭ শতাংশ এবং ৬০ বছরের বেশি মানুষ রয়েছে ৮ দশমিক ২ শতাংশ।

পুরুষের মধ্যে ২৮ দশমিক ৮ শতাংশের বয়স শূন্য থেকে ১৪ বছর, ৫৩ দশমিক ৭ শতাংশের বয়স ১৫ থেকে ৪৯ বছর, ৮ দশমিক ৮ শতাংশের বয়স ৫০ থেকে ৫৯ বছর এবং ৮ দশমিক ৭ শতাংশের বয়স ৬০ বছরের উপরে।

নারীর মধ্যে ২৮ দশমিক ৩ শতাংশের বয়স শূন্য থেকে ১৪ বছর, ৫৫ দশমিক ৪ শতাংশের বয়স ১৫ থেকে ৪৯ বছর, ৮ দশমিক ৬ শতাংশের বয়স ৫০ থেকে ৫৯ বছর এবং ৬০ বছরের বেশি রয়েছে ৭ দশমিক ৭ শতাংশ নারী।

দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশই অন্যের ওপর নির্ভরশীল। তার মধ্যে গ্রামের ৫৫ শতাংশ এবং শহরে ৪৬ শতাংশ মানুষ নির্ভরশীল। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক হাজার ১২৫ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

কাশি থেকেই মিলতে পারে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত

আজ ১ আগস্ট বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস। বিশ্বজুড়ে ফুসফুস ক্যানসার সম্পর্কে সাধ...

ঢাকাতে আজ  বন্ধ যেসব মার্কেট

ঢাকাতে কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি অবশ্যই জানা...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা