স্বাস্থ্য

করোনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী মারা গেছেন।

সোমবার ২৯ জুন সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

আবদুল্লাহ আল মহসিন চৌধুরী গত মে মাসের প্রথম সপ্তাহ থেকেই অসুস্থ ছিলেন। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।

পরে সিএমএইচ -এ নিলে কোভিড-১৯ ধরা পড়ে। সেখানে দুই সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও কবি কামাল নাসের চৌধুরীর আপন ভাই আবদুল্লাহ আল মহসিন চৌধুরী।

তার জন্ম ১৯৬৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

আবদুল্লাহ আল মহসিন চৌধুরী এ বছরের ৮ জানুয়ারি প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব নেন। এর আগে পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৫ সালের বিসিএস ব্যাচে চাকরিতে যোগ দেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা