দুর্নীতি, অনিয়ম ও প্রতারণার অভিযোগে ১৪ প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত
স্বাস্থ্য

১৪ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল স্বাস্থ্য অধিদফতর 

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন কাজে দুর্নীতি, অনিয়ম ও প্রতারণার অভিযোগে ১৪টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার ২৫ জুন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নথি বিশ্লেষণে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটার ১৩১ কোটি টাকা আত্মসাৎ করেছে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণে থাকা মেডিকেল কলেজ, হাসপাতাল ও প্রতিষ্ঠানের এমএসআর, ভারি মেশিন ও সামগ্রী কেনা কাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে গত বছরের ১২ ডিসেম্বর ১৪টি ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠান দুদক সচিব।

এতোদিন পর এ মাসের ৬ তারিখ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ক্রয় ও সংগ্রহ অধিশাখা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, কেন্দ্রীয় ঔষাধাগারের পরিচালকে দুদকের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে চিঠি দেন।

আরো জানা যায়, ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি করে ১৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯টি মামলা রয়েছে।

২০১৮ ও ১৯ সালে দুদক এই মামলাগুলো করে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

ফুলবাড়ীতে মিথ্যে অপবাদে মারপিট, একজন নিহত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী...

দিনাজপুরজুড়ে পলিথিন ব্যাগ ব্যবহার বেড়েই চলছে

দিনাজপুরের সকল উপজেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষি...

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা ও সচেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা