স্বাস্থ্য

বাজারে আসবে অক্সফোর্ডের সেই ভ্যাকসিন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনার ভ্যাকসিন আগামী আগস্ট মাস থেকেই বাজারে আসতে পারে। সম্প্রতি অক্সফোর্ডের সেন্টার ফর পারসোনালাইজড মেডিসিনের প্রফেসর অ্যাড্রিয়ান হিল এই আশাবাদের কথা জানিয়েছেন। আইরিশ মিরর-এর প্রতিবেদন থেকে জানা গেছে, ভ্যাকসিনটি ব্যবহার করা যাবে ইনহেলারের মাধ্যমে।

গত এপ্রিলে শিশু ও ৫৫ বছর বয়সোর্ধ্বসহ ১০ হাজার ২৬০ জনের ওপর অক্সফোর্ডের ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ঘোষণা দিয়েছে, অক্সফোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি তাদের ভ্যাকসিনটি কার্যকর প্রমাণিত হলেই ২০০ কোটি ডোজ তৈরি করা হবে।

ইতিমধ্যে যুক্তরাজ্যে ১০ কোটি ডোজ সরবরাহে সম্মত হয়েছে অ্যাস্ট্রাজেনেকা। করোনার ভ্যাকসিন সরবরাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের চুক্তিও করেছে তারা।

হিল জানান, তারা যে ভ্যাকসিন তৈরি করছেন তা করোনা নির্মূলে সক্ষম হবে বলে ৮০ শতাংশ আত্মবিশ্বাসী গবেষকরা। ভ্যাকসিন তৈরির নেতৃত্ব দেয়া এ আইরিশ বিজ্ঞানী বলেন, এটি (ভ্যাকসিন) আগস্টের দিকেই আসতে পারে। তবে সংক্রমণের হার খুব বেশি কমে গেলে সেক্ষেত্রে বিলম্বের সম্ভাবনা রয়েছে।

প্রফেসর হিল আগেও সতর্ক করেছিলেন, যুক্তরাজ্যে করোনা সংক্রমণের হার দ্রুত কমে গেলে তাদের গবেষণাও পিছিয়ে যেতে পারে। পর্যাপ্তসংখ্যক রোগী না পেলে ট্রায়ালে ভ্যাকসিনের কার্যকারিতা বোঝা কঠিন হয়ে যায়।

প্রফেসর হিল জানিয়েছেন, ভ্যাকসিনটি ইনহেলারেব্যবহার উপযোগী বা ইনহেলার রূপে বাজারে আসতে পারে।

প্রসঙ্গত, বিভিন্ন দেশে করোনা প্রতিরোধী টিকা ও ওষুধ আবিষ্কারের প্রচেষ্টা চলছে। বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন, নিরাপদ ও কার্যকর রোগ প্রতিরোধী টিকা উদ্ভাবনে ১২-১৮ মাস সময় লাগতে পারে। এ পর্যন্ত মাত্র কয়েকটি টিকা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হয়েছে। এগুলোর মধ্যে এগিয়ে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের টিকাটি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা