স্বাস্থ্য

বগুড়ায় ১৩ জনের মৃত্যু, সুস্থ ১০৫

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৯৭ জন ও সুস্থ হয়েছেন আরও ১০৫ জন।

শনিবার (১০ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন বেলা সাড়ে ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

সিভিল সার্জন জানায়, করোনায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন বগুড়ার, বাকি তিনজন জয়পুরহাট, নাটোর ও দিনাজপুর জেলার বাসিন্দা।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নাটোর জেলার হায়দার হোসেন (৫৫) ও বগুড়ার সারিয়াকান্দির আসাদুল (৪৭), মোহাম্মদ আলী হাসপাতালে জয়পুরহাট জেলার গোলাম রব্বানী (৫২), টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে দিনাজপুর জেলার মোজাম্মেল হক (৫৫) এবং বাড়িতে বগুড়ার গাবতলী উপজেলার দুলু মিয়া (৬৮) মারা গেছেন। এ ছাড়া আরও আটজন করোনার উপসর্গ নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও মোহাম্মদ আলী হাসপাতালে মারা গেছেন।

ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৩২৮টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৫৭ শতাংশ। এদের মধ্যে সদরের ৭০ জন, শাজাহানপুরের ১১ জন, দুপচাঁচিয়ার আটজন, শিবগঞ্জের চারজন, সারিয়াকান্দির দুজন এবং গাবতলী ও শেরপুরের একজন করে রয়েছেন। এ ছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১০৫ জন।

ডা. তুহিন আরও জানান, জেলার তিনটি হাসপাতালে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৫৮১ জন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৯ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ২৭৮ জন ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১০৪ জন।
জেলায় এ পর্যন্ত মোট ১৫ হাজার ৫২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৫০ জন এবং ৪৬০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১ হাজার ৬১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা