স্বাস্থ্য

চট্টগ্রামে রেকর্ড ভাঙলো করোনা

চট্টগ্রাম ব্যূরো :

চট্টগ্রামে একদিনে শনাক্তের রেকর্ড ভাঙলো করোনা। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হলো ৭১৩ জন। সংক্রমণের হার ৩৪ শতাংশ। একই সময়ে মারা গেছে ৯ জন। এর আগে মঙ্গলবার (৬ জুলাই) সর্বোচ্চ ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছিল। তবে বুধবার শনাক্ত ৬১১ জন হলেও হার ছিল ৩৭ শতাংশের বেশি।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৭১৩ জনের করোনা পজিটিভ আসে। যা এ যাবত একদিনে সর্বোচ্চ শনাক্ত।

শনাক্তদের মধ্যে শহরের ৪৭৭ জন, বিভিন্ন উপজেলার ২৩৬ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারীতে ৫৮ জন ও সীতাকুণ্ডে ৩৩ জন। আগের দিন বুধবার ৬১১ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়। এ সময়ে মারা যান চারজন। মঙ্গলবার এই জেলায় ১ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৬২ জনের করোনা পজিটিভ আসে।এ সময় মারা যায় ৯ জন।

চট্টগ্রামে এ পর্যন্ত ৬২ হাজার ৯১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৪৮ হাজার ৭৭২ এবং অন্যান্য উপজেলার ১৪ হাজার ১৪১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৭৪৪ জন। এর মধ্যে নগরের ৪৮৬ ও বিভিন্ন উপজেলার ২৫৩ জন।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা