স্বাস্থ্য

ঠাঁই নেই, রাস্তা-গাছতলা-ডাস্টবিনের পাশে চিকিৎসা

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরে করোনার রোগীর সংখ্যা বাড়ছে বন্যার পানির মতো। কোনোভাবেই এই ¯্রােত কমানো যাচ্ছে না। জেলাটির জেনারেল হাসপাতালের ভিতরে জায়গা নেই। রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে রাস্তা, গাছতলায় এমনকি ডাস্টবিনের পাশে রেখে। আবার অনেকে যে ভ্যানে এসেছেন সেই ভ্যানের উপরেই চলছে চিকিৎসা। আবার জায়গা না পেয়ে চিকিৎসা না নিয়েই ফিরে যাচ্ছেন অনেকে।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের রাজু আহমেদ জানান, তার বৃদ্ধ চাচীকে নিয়ে ভ্যানযোগে সকাল সাড়ে ৯টায় হাসপাতালের জরুরি বিভাগে আসেন। ডাক্তার তাকে ইয়োলো জোনো পাঠালেও সেখানে কোনো জায়গা না থাকায় টানা তিন ঘণ্টা ওয়ার্ডের সামনে ভ্যানের উপরে রেখেই রোগীকে চিকিৎসা নিতে হয়।

সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের খালেদা পারভীন জানান, তার মাকে খোলো আকাশের নিচে ডাস্টবিনের সামনে রেখে চিকিৎসা করাতে বাধ্য হচ্ছেন।

অবশ্য যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, আইসোলেশন ওয়ার্ডে রোগীর চাপ সামলাতে ওয়ার্ডকে সম্প্রসারণ করা হয়েছে। অতিরিক্ত রোগী নতুন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। প্রয়োজনে বেড সংখ্যা আরও বাড়ানো হবে।

যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানান, গত চব্বিশ ঘণ্টায় হাসপাতালে করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে জেলায় ১ হাজার ২০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৭৩ জনের। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৩৬ দশমিক ৫৭ শতাংশ।
এই নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৪ হাজার ১৭০ জনের ও সুস্থ হয়েছেন ৮ হাজার ৪০৮ জন। আর জেলায় করোনায় মোট মারা গেছেন ১৮৭ জন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, আড়াইশ শয্যার এই হাসপাতালে শুধু করোনা ওয়ার্ডেই বর্তমানে ভর্তি রয়েছেন ২৪৩ জন রোগী। শয্যা সংখ্যা বাড়িয়ে রোগী সংকুলানের ব্যবস্থা করা গেলেও চিকিৎসক ও নার্স সংকটে বাড়তি রোগীদের সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার শক্তিশালী প্রকাশ : প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জীবনের না...

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই...

তামিলনাড়ুর ক্রিকেটারকে জরিমানা

ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী আচরণবিধি লঙ্ঘ...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা