স্বাস্থ্য

কোয়ারেন্টাইনে না থাকায় সৌদি প্রবাসীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি:

করোনা ভাইরাসের বিস্তার রোধে প্রবাসে থাকা বাংলাদেশিদেরকে আপাতত দেশে না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। আর যারা আসছেন তাদেরকে কোয়ারান্টাইনে থাকা নির্দেশ দেয়া হচ্ছে। ফিরে আসা প্রবাসীদের অনেকেই মানছেন না সরকার বা বিশেষজ্ঞদের পরামর্শ বা নির্দেশ।

রবিবার (১৫ মার্চ) ইতালি ফেরতে প্রবাসীদেরকে আশকোনা হজ্ব ক্যাম্পে নিয়ে যাওয়া হলে সেখানে না থাকার জন্য তারা বিক্ষোভও করেন। বিষয়টিকে সাধারন মানুষ থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট মহল স্বাভাবিকভাবে নিচ্ছেন না। বিদেশ ফেরত কেউ িঅসচেতনতার পরিচয় দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনেরও কথা বলা হয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে।

তারই অংশ হিসেবে মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্দেশনা অমান্য করে হোম কোয়ারেন্টাইনে না থাকায় লাল মিয়া নামে এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। কোয়ারেন্টাইন নির্দেশনা না মানায় দেশে এটিই প্রথম কোন জরিমানার ঘটনা। গতকাল (১৫ মার্চ) সন্ধ্যায় তাকে এ জরিমানা করা হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, কোয়ারেন্টাইন নির্দেশনা না মেনে ঘরের বাইরে গিয়ে বিভিন্ন স্থানে ঘোরা-ফেরা করায় ওই সৌদি প্রবাসীকে জরিমানা করা হয়। করোনাভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরতদের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা আছে।

তিনি আরও বলেন, এই আদেশ অমান্য করে লাল মিয়া বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছে, এ বিষয়টি স্থানীয় এক ব্যক্তি আমাদের জানায়। এরপর সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে ওই ব্যক্তির বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করে।

সৌদি প্রবাসী লাল মিয়ার বাড়ি সাটুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণবাড়ি গ্রামে। গত ১১ মার্চ তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেন।

আশরাফুল আলম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ কেউ অমান্য করলে দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা