সংগৃহীত ছবি
স্বাস্থ্য

স্বাস্থ্য অধিদপ্তরে ২ গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে স্বাস্থ্য প্রশাসকদের নিয়োগ কেন্দ্র করে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জামায়াতপন্থি চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফের) দ্বন্দ্ব এখন প্রকাশ্যে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

জানা যায়, এদিন সকাল থেকেই অধিদপ্তরের সামনে অবস্থান নেন ড্যাবপন্থি চিকিৎসকরা। এ সময় তারা সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য প্রশাসকদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে নিয়োগ বাতিলের দাবি জানান।

এ সময় দুইপক্ষ পরস্পরবিরোধী স্লোগান দিতে থাকে। একপর্যায়ে এনডিএফপন্থি চিকিৎসক ও ড্যাবপন্থি চিকিৎসকদের মধ্যে উওেজনা দেখা দেয় এবং তা হাতাহাতি পর্যায়ে পৌঁছায়। তবে এরই মধ্যে একদল রড ও লাঠিসোটা নিয়ে চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে ৩ জন আহত হন।

এনডিএফপন্থি চিকিৎসকদের দাবি, ড্যাবের সঙ্গে থাকা বহিরাগত সন্ত্রাসীরা রড ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। এতে ৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, বৈষম্যবিরোধী চিকিৎসকরা চান সরকারের পক্ষ থেকে নিয়োগ বহাল রেখে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা হোক। অন্যদিকে ড্যাবপন্থি চিকিৎসকরা চান একক আধিপত্য। এ নিয়ে গত কয়েক দিন ধরে পালটাপালটি কর্মসূচি চলছে। আজ তা সংঘর্ষে রূপ নিয়েছে। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন ড্যাবপন্থিরা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অধিকাংশ সড়ক পানিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা