goodnews

সিভি ব্যাংকে কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক ও যুব মহিলাদের 

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: সিভি ব্যাংকে সিভি জমা নিয়ে চাকরি প্রত্যাশী বেকার যুবক ও যুব মহিলাদের চাকরি পাইয়ে দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

মুজিববর্ষ উপলক্ষে ‘আপন আলোয় আলো জ্বালো’ শিরোনামে গৃহীত এ বিশেষ প্রোগ্রাম সিভি ব্যাংক চালু ও অনলাইন জব ফেয়ার চলছে। জেলা প্রশাসক শাহিদা সুলতানার এই উদ্যোগে সিভি ব্যাংকে ১০ হাজার সিভি জমা পড়ে। এর মধ্য থেকে চার হাজার সিভি বাছাই করে এক হাজার সিভি ডাটাবেজ করে বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানে পাঠানো হয়। পরে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) গোপালগঞ্জের ১১ জন যুবক- যুব মহিলাকে চাকরির নিশ্চয়তা দেয়।

তাদের মধ্যে জেরিন খানম ও তুলি খানম ইতোমধ্যে চাকরিতে যোগ দিয়েছেন। আগামী দু’একদিনের মধ্যে বোরহান খন্দকার, সমির মধু, বিজয় জয়ধর, নিখিল বসু, রঞ্জন কুমার সরকার, রাছেল মিয়া, তানভীর আহম্মেদ, রিপন মৃধা ও হামিদুর রহমান চাকরিতে যোগ দেবেন।

আরো ১৪ জনকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকেও নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন সূত্র।

এটুআই ও বিটাকের সহায়তায় বেকার যুবক ও যুব মহিলাদের সিভি জমা নিয়ে চাকরি পাইয়ে দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি উপলক্ষ্যে শুক্রবার (১৭ জুলাই) সকালে জুম ক্লাউড (ভার্চুয়াল) মিটিং অনুষ্ঠিত হয়। বিটাকের মহাপরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান। এটুআইয়ের প্রজেক্ট ডিরেক্টর ড. মো. আব্দুল মানান, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছুর রহমান, এনডিসি মিন্টু বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতুসহ চাকরিপ্রাপ্ত যুবক ও যুব মহিলা এবং গণমাধ্যম কর্মীরা মিটিংয়ে অংশ নেন।

চাকরিপ্রাপ্তরা অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমরা ডিসি অফিসে শুধুমাত্র সিভি জমা দিয়েছিলাম। আমাদের কোথাও যেতে হয়নি, হয়রানির শিকার হতে হয়নি, কাউকে টাকা দিতে হয়নি। জেলা প্রশাসনের উদ্যোগে চাকরি পেয়েছি, এজন্য তাদের ধন্যবাদ জানাই।’

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, মুজিববর্ষের বিশেষ কার্যক্রম ‘আপন আলোয় আলো জ্বালো’ বিশেষ প্রোগ্রাম সিভি ব্যাংক ও অনলাইন জব ফেয়ার বড় চ্যালেঞ্জ ছিল। আশা করছি, এই প্রোগ্রাম সফল করতে পারবো। এটি পর্যায়ক্রমে চলমান থাকবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা