goodnews

করোনা হাসপাতালেই বিয়ে!

ইন্টারন্যাশনাল ডেস্ক :

করোনার তাণ্ডবে চিকিৎসা দিতে গিয়ে নিজেকে দেয়ার মতো কোনও সময় মিলছে না চিকিৎসকদের। এ অবস্থায় সময় বের করতে না পেরে হাসপাতালেই বিয়ে সেরেছেন দুই চিকিৎসক।

সম্প্রতি ভারতের রাজধানী শহর মুম্বাইয়ের সিওন হাসপাতালে ঘটেছে এমন ঘটনা। দুই চিকিৎসকের বিয়ে উপলক্ষে গত ৩০ জুন হাসপাতালের হোস্টেলের অষ্টম তলা ফুল দিয়ে সাজানো হয়।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ের সিওন হাসপাতালের দুই চিকিৎসক ডা. রিম্পি নাহারিয়া (২৯) ও ডা. সারজেরাও সোনুন (৩০) বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছিলেন।

কিন্তু করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল বিয়ের দিনক্ষণ। অবশেষে উপায় না পেয়ে কর্মস্থল হাসপাতালেই বিয়ের আয়োজন করেন এই দুই অ্যানাসথেসিওলজিস্ট।

বিয়ে প্রসঙ্গে বর ডা. সারজেরাও সোনুন বলেন, মহামারী থেকে বিশ্ব কবে নিস্তার পাবে, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। এদিকে রোগীদের সেবায় নিজেদের জন্য আলাদা করে সময় বের করে নিতে পারছিলাম না। তাই বিয়েটা হাসপাতালেই সেরে ফেলার সিদ্ধান্ত নিই।

কনে ডা. রিম্পি নাহারিয়া বলেন, এমন পরিস্থিতিতে ধূমধাম করে বিয়ের প্রশ্নই আসে না। তাই বিয়েতে বিশেষ একটা কিছু করতে চেয়েছিলাম। আর এভাবেই আমাদের বন্ধুরা আমাদের বিয়েটাকে স্পেশাল করে তুললো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা