ফিচার

এমন নৃশংসতা দেখেছে কে কবে?

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মানুষ যে কতটা নৃশংস হতে পারে তার আন্দাজ পাওয়া সত্যিই কঠিন। সম্প্রতি এমনই নতুন নজির গড়েছে কেরালার পালাককাদ জেলার মানুষ।

সেখানে আনারসের মধ্যে বিস্ফোরক ভরে খাওয়ানো হয়েছিল একটি হাতিকে। মুখের ভেতর বিস্ফোরণ হওয়ায় জিভ পুড়ে যায় তার। মুখের ভেতর গভীর ক্ষত সৃষ্টি হয়। দিনের পর দিন সেই ক্ষতের জ্বালা ও যন্ত্রণা নিয়ে গ্রামের আশেপাশে ঘুরে বেড়ায় সেই হাতি। তারপর ধীরে ধীরে ঢলে পড়ে মৃত্যুর কোলে।

কেরলের পালাককাদ জেলার এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন অনেকে। যদিও পুলিস এই ঘটনায় জড়িতদের মধ্যে কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি। তবে মামলা দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিস।

বন দফতরের কর্মীরা মনে করছেন, এপ্রিল মাসের শেষে না হলে মে মাসের শুরুতে ঘটনাটি ঘটেছিল। হাতির অটোপসি রিপোর্ট হাতে পেয়েছেন বন দফতরের কর্তারা। সেই রিপোর্ট অনুযায়ী, হাতিটি জখম হয়েছিল অন্তত বিশ দিন আগে।

অভয়ারণ্য থেকে কাছের গ্রামে চলে এসেছিল হাতিটি। তারপরই গ্রামবাসীরা তাকে বিস্ফোরক ভর্তি আনারস খাইয়ে দেয়। হাতিটি গর্ভবতী ছিল। মুখে ভেতর প্রচণ্ড বিস্ফোরণে হাতিটি ভয়ানক আহত হয়। যন্ত্রণা ও খিদের জ্বালায় সে বেশ কিছুদিন গ্রামের আশপাশে ঘুরতে থাকে। শেষ পর্যন্ত ভেল্লিয়ার নদীতে নেমে যায়। পানিতে থাকলে যদি জ্বালা যন্ত্রণা কিছুটা কমে সেই আশায়। এর পর নদীতে দাঁড়ানো অবস্থাতেই মারা যায় হাতিটি। বন দফতরের অফিসার মোহন কৃষ্ণন গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন। আর তারপর থেকেই নিন্দার ঝড় উঠেছে।

দুটি হাতির সাহায্যে ওই হাতিটির মৃতদেহ নদী থেকে তুলে আনা হয়। বন দফতরের কর্মীদের কারও কারও ধারণা, পোড়া ক্ষতে মাছি বা অন্য কোনও পোকা যাতে ডিম পাড়তে না পারে সেই জন্য হাতিটি পানিতে নেমে গিয়েছিল।

আবার কেউ কেউ বলছেন, মুখের প্রচণ্ড জ্বালা থেকে বাঁচতে হাতিটি পানিতে মুখ ও শুর ডুবিয়ে রেখেছিল। কেরালার ওই অঞ্চলে হাতি তাড়াতে বিস্ফোরক ব্যবহার করা হয়। বিস্ফোরণের আওয়াজে হাতিরা আর ফসলের কাছাকাছি আসে না। কিন্তু এমন পৈশাচিক কাণ্ড এর আগে কখনও শোনা যায়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা