ফিচার

মুখের ছবি দিয়ে তৈরি হচ্ছে মাস্ক!

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনায় নাজেহাল গোটা বিশ্ব। এই ভাইরাস থেকে রক্ষা পেতে প্রায় সবাই ব্যবহার করছে মাস্ক। তবে এই মাস্ক সৃষ্টি করেছে নতুন সমস্যা। সুরক্ষাকারী এই মাস্কে চেনা যায় না পরিচিত মানুষকেও।

তবে এই বিষয়টি নিয়ে আর চিন্তা নয়, এ সমস্যার সমাধান এনেছে ভারতের এক ফটোগ্রাফার।

কিছুদিন আগেই দেশটিতে বিয়ের গয়না হিসাবে খবরের শিরোনামে উঠে আসে রুপার তৈরি মাস্কের কথা। এ বার ক্রেতার মুখের ছবি দিয়েই তৈরি হচ্ছে মাস্ক। কেরালার এক ফটোগ্রাফার তৈরি করেছেন এমন অদ্ভুত মাস্ক। মাস্ক পরা থাকলেও অনায়াসেই চেনা যাবে আপনাকে! তাই অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রিন্টেড মাস্ক।

কেরালার কোট্টায়াম শহরের ফটোগ্রাফার বিনেশ পাল প্রায় ৫৫ বছরের পারিবারিক ব্যবসা সামলাচ্ছেন। মূলত বিয়ের ছবি তোলার অর্ডার থেকেই আয় হত। বিনেশ নিজের স্টুডিওতেই ক্রেতার অর্ডার অনুযায়ী এখন তৈরি করে দিচ্ছেন এই মাস্ক।

বিনেশ জানিয়েছেন, এক একটি মাস্ক প্রিন্ট করতে সময় লাগছে মাত্র ১৫ মিনিট। দামও মাত্র ৬০ টাকা। তাই সব বয়সের ক্রেতার বিপুল অর্ডারের চাপ হাসি মুখেই সামলাচ্ছেন তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা