ফিচার

করোনায় মৃত মনিবের পথচেয়ে কুকুর

আন্তর্জাতিক ডেস্কঃ

কুকুররা প্রভুভক্ত এ কথা অনেকেই শুনেছেন। প্রভু ভক্তির অনেক উদাহরণও আছে কুকুরদের। কিন্তু চীনের এ কুকুরের প্রভু ভক্তি দেখে অবাক হয়েছে পুরো বিশ্ব।

সাত বছরের একটি মংগ্রেল কুকুর, নাম ‘জাও বাও’, চীনের এক হাসপাতালে প্রথমবার তাকে দেখা যায় ফেব্রুয়ারিতে। তারপর থেকে তাকে সেখানে প্রায় টানা তিন মাস বসে থাকতে দেখেন হাসপাতালের কর্মীরা।

অনেক চেষ্টা করা হয় তাকে সেখানে থেকে সরানোর। কিন্তু ফের সে এসে বসে থাকে হাসপাতালে ভিতরে। আসলে তার পালক করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন। তারপর থেকেই তার ঘরে ফেরার অপেক্ষায় বসে ছিল সে।

মধ্য চিনের হুবেই প্রদেশে উহান তাইকাং হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন ওই ব্যক্তি। তার পোষ্যটি তারপর হাসপাতালে উপস্থিত হয়। অপেক্ষা করতে থাকে কবে ফিরবেন তিনি। কিন্তু ভর্তি হওয়ার পাঁচ দিন পরেই মারা যান ওই ব্যক্তি। কিন্তু কুকুর কি আর তা বুঝে! দিনের পর দিন হাসপাতালের আঙিনায় বসে থাকে মালিকের অপেক্ষায়।

কিছুদিন পর হাসপাতালের কর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান, দূরে রেখে আসেন। কিন্তু সব চেষ্টাই বৃথা, ফের হাসপাতালে ঢুকে পড়ে বাও। হাসপাতাল কর্মীরাও তার মনের কষ্ট বুঝতে পারেন। যতটা সম্ভব তার খাবারের ব্যবস্থা করেন। কিন্তু সেই সময় একটি কুকুরের দিকে নজর দেওয়া তাদের পক্ষেও সম্ভব ছিল না। এই করে প্রায় তিন মাস কেটে যায়।

এরপর আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে চিনের পরিস্থিতি। হাসপাতালের কাছের সুপারমার্কেটিও খোলে। তখন সুপারমার্কেট থেকে তার খাবারের ব্যবস্থা করা হয়। সুপারমার্কেটের মালিক বাওয়ের কাহিনী শোনেন। তিনি কুকুরটির সঙ্গে বন্ধুত্ব করেন। তাকে নিজের দোকানে নিয়ে আসেন। পরে বাওকে উহানের একটি ছোট পশু সংরক্ষণ কেন্দ্রে স্থানান্তরিত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় বাওয়ের এমন কাহিনী ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। তার জন্য নেটিজেনরা প্রচুর ভালবাসা প্রকাশ করেন।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা