ফিচার

শুভর কচুর লতি চাষে শুভযাত্রা

আসাফুর রহমান কাজল, খুলনাঃ

কচুর লতির চাষাবাদ করে অল্প দিনে ভাগ্য বদলাতে শুরু করেছে ডুমুরিয়ার শুভর। যে বয়সে আর দশটা ছেলে-মেয়েরা পড়ালেখা আর খেলাধুলায় ব্যস্ত থাকে। তখন শুভর সময় কেটেছে পড়ালেখা, টিউশনি আর ক্ষুদ্র ব্যবসা করে।

নানা প্রতিকুলতার মধ্যেও থেমে না থেকে মায়ের উৎসাহে এগিয়েছেন পথ। এখন তার স্বপ্ন চাকরী নয়, কৃষি ক্ষেত্রে সফল হবেন তিনি। যার মধ্য দিয়ে এলাকার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চান শুভ।

ডুমুরিয়া সাজিয়াড়া এলাকায় জন্ম নেয় মোঃ মনিরুজ্জমান শুভ ৫ম শ্রেণীতে পড়াকালীন সময়ে বাবাকে হারান। সেই থেকে মা একটি বেসকরকারী সংস্থায় কাজ করে চালিয়েছেন দু’জনের সংসার।

মায়ের ইচ্ছায় শত কষ্টের মাঝেও এসএসসি পর্যন্ত পড়ালেখার পাশাপাশি করেন টিউশনি। এইচএসসিতে পড়ার সময় হলুদের বীজ, কচুর বীজ এবং রসুনের ব্যবসা শুরু করেন শুভ।

একসময় গড়ে তুলেন টার্কি খামার। এভাবে তিনি যে ব্যবসায় হাত দিয়েছেন সেখানেই আসে সফলতা। এখন তিনি বিএল কলেজে মাস্টার্সের ছাত্র। এরইমধ্যে বাড়ির পাশে ১৮ বিঘা জমি লিজ নিয়ে গত বছরের আগষ্ট-সেপ্টেম্বরে শুরু করেন লতিরাজ কচুর চাষাবাদ।

যশোর থেকে ১৮ হাজার চারা কেনেন তিনি। প্রতি বিঘায় সাড়ে ৪ হাজার চারা রোপন করেন শুভ। চারা রোপনের ৪৫ দিনের মাথায় গাছে লতি গজাতে শুরু করে। এর ঠিক ৭০ দিনের মাথায় লতি বিক্রি শুরু করেন তিনি।

৫বিঘা জমিতে করেছেন লতিরাজ কচুর চাষাবাদ। এখন প্রতি সপ্তাহে মণ প্রতি ৮শ টাকা দরে ৬ থেকে ৮মণ লতি বিক্রি করছেন তিনি। নতুন চারাও তৈরি করেছেন প্রায় ৩০ হাজার। বাকী ১০ বিঘা জমিতেও কচু চাষের প্রস্তুতি চলছে।

শুভ জানান, চাকরি করলে দুরে চলে যেতে হতো, তাই আর চাকুরী নয়। মায়ের পাশে থেকে কৃষি কাজ করবো। আমি কৃষক হতে চাই, শিক্ষিত কৃষক। কৃষি কাজে এলাকার দরিদ্র মানুষের কর্মসংস্থান যোগাবো। আমি কখনো হতাশ হইনি। দৃঢ়ভাবে এগিয়েছি সামনের দিকে।

শুভর এই সফলতা দেখে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন জানান, লতিরাজ কচু চাষাবাদ করে শুভ এখন সফল উদ্যোক্তা। অনেকের হয়তো সামর্থ আছে কিন্তু তারা কিছুই করতে পারে না। আবার শুভর মতো অনেকে রয়েছে, যাদের মনের বলই তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

জানা গেল শুভর এ কৃষি উদ্যোগে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা এবং পরামর্শ দেয়া হচ্ছে ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা