ফিচার

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে সবজি চাষে বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী জেলার তানোর, পবা, গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, রহনপুর ও নওগাঁ জেলার বরেন্দ্র অঞ্চলের মাটিতে সবজি চাষে যেন এক নীরব বিপ্লব ঘটছে। এখন শত শত কৃষক ধান চাষ ছেড়ে সবজি চাষ শুরু করেছেন।

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বরেন্দ্র অঞ্চলে এখন বোরো ধান ছেড়ে অন্য ফসল চাষে উৎসাহিত করছে কৃষি বিভাগ। কৃষক জানায়, কয়েক বছর ধরে বাজারে ধানের দাম কম থাকায় তাদের লোকসান গুনতে হয়েছে। তাই ধান চাষ বাদ দিয়ে ৩-৪ বছর আগেই সবজি চাষ শুরু করেছেন।

সব ধরনের সবজির ভান্ডার এখন রাজশাহী। বিশেষ করে পবা, মোহনপুর আর গোদাগাড়ীর সবজির খ্যাতি দেশজুড়ে। স্থানীয় চাহিদা মিটিয়ে এ তিন উপজেলার সবজি এখন বড় বড় মোকাম ধরছে।এতে ক্রমেই লাভবান হয়ে উঠছে কৃষক। এক সময় লাল মাটিতে ধানই ছিল প্রধান ফসল। এখন সে ধারা পাল্টে চাষাবাদ হচ্ছে সব ধরনের সবজির।

আলু চাষাবাদে কয়েক বছর ধরে কৃষক লাভবান হওয়ায় পাশাপাশি সবজি চাষে সবুজ বিপ্লব ঘটেছে তিন উপজেলায়। এর মধ্যে পবা ও মোহনপুরে সারা বছর চাষ হচ্ছে লাউ, কুমড়া, পুঁই, পালং, মুলা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পটোল, করলা আর গোদাগাড়ীতে বিপ্লব ঘটেছে টমেটো-শিম ও শসায়। দেশের বেশির ভাগ টমেটো এখন উৎপাদন হচ্ছে গোদাগাড়ীতে।

এসব উপজেলার বাড়ির আঙিনা থেকে শুরু করে ফসলের মাঠ সবখানেই সবজি আর সবজি। পবার মুরারীপুরের কৃষক মনোয়ার হোসেন ১০ বছর ধরে কপি চাষ করে আসছেন। এবার তিনি বর্গা নিয়ে ১১ বিঘা জমিতে প্রায় ৬ লাখ টাকা খরচ করেছেন। বিঘাপ্রতি কপি চাষ থেকে শুরু করে ফসল ওঠা পর্যন্ত ৫০ হাজার টাকা খরচ করেছেন। এবার ১ বিঘা জমির কপি ১ লাখ টাকার বেশি বিক্রি করেছেন।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, গোদাগাড়ীর টমেটো এখন জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। রাজশাহীতে শীত মৌসুমে টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ থাকে সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে কেবল গোদাগাড়ী উপজেলাতেই ২ হাজার ৯৫০ হেক্টরে টমেটো চাষ হয়। ফলে আমের পর টমেটো এ অঞ্চলে কৃষি বিপ্লব ঘটিয়েছে।

প্রথমবারের মতো জমিতে মাচায় শসা চাষ করেছেন কৃষক সানাউল্লাহ। আর প্রথমবারই তিনি দেখিয়েছেন চমক। তার জমিতে হয়েছে বেশ বড় আকারের শসা। একটি শসার ওজন ২ কেজি পর্যন্ত হয়। তিনি জানান, শসা উৎপাদনের পর বিক্রির জন্য দেশের বিভিন্ন বাজারে পাঠানো হচ্ছে। এ শসার চাহিদা বেশ ভালো।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিফতরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) উম্মে ছালমা জানান, প্রতি বছরই গোদাগাড়ীতে টমেটো ও অন্যান্য সবজির চাষ বাড়ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলবাড়ীতে বিদেশী  শুটার গান, গুলি ও মাদক উদ্ধার

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকা হতে বিদেশী ০২টি ওয়ান শুটা...

দীর্ঘ দুই দশক পর বরিশালে এলেন তারেক রহমান

যারা নতুন জালিম হিসেবে আর্বিভূত হয়েছে, যারা গুপ্ত বলে পরিচিত তারা ভুয়া সিল-ব্...

মাদারীপুরে মানবপাচারের ভয়ংকর প্রতারণা ফাঁদ: নিঃশ্ব অসহায় পরিবার

প্রথমে স্বপ্নের হাতছানি। পরে কৌশলে লিবিয়া নিয়ে মাফিয়াদের হাতে বিক্রি করে নির্...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়ায় বিজিবির প্রেস ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

তাইওয়ান নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট...

তাইওয়ান নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট...

২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে ২০ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলা এক...

নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে?

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্প...

নিখোঁজ ওয়ালিউল্লাহ-মোকাদ্দাসের সন্ধানের দাবি ইবিতে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল-মোকাদ্দাস...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়ায় বিজিবির প্রেস ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা