রংপুর প্রতিনিধি
ফিচার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সংক্ষিপ্ত পরিচিতি

রংপুর প্রতিনিধি

আবু নূর মো: শামসুজ্জামান ২৪ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে যোগদান করেন। এর পূর্বে তিনি অত্র অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (রাজস্ব) হিসেবে কর্মরত ছিলেন।

আবু নূর মো: শামসুজ্জামান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮ তম ব্যাচের একজন সদস্য। তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি এ সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে চাকুরি জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বিভিন্ন উপজেলায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে জেলা পর্যায়ে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।

আবু নূর মো: শামসুজ্জামান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ১৯৯৭ সালে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। প্রশিক্ষণ ও সরকারি সফরে তিনি ইংল্যান্ড, ফিলিপাইন, চীন, অষ্ট্রেলিয়া, শ্রীলংকা ও ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

আবু নূর মো: শামসুজ্জামান ১৯৭০ সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পায়রাবন্দ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত ফরহাদ উদ্দিন এবং মাতা মোসাঃ সহিদা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা