ছবি: সংগৃহীত
ফিচার

সাহিত্যে নোবেল বিজয়ী গুন্টার গ্রাস

সাননিউজ ডেস্ক  

গুন্টার ভিলহেলম গ্রাস (অক্টোবর ১৬, ১৯২৭ – ১৩ এপ্রিল, ২০১৫) ছিলেন সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, কবি, নাট্যকার, ভাস্কর এবং গ্রাফিক ডিজাইনার। গ্রাস ছিলেন কাশুবিয়ান আদিবাসী।

গুন্টার গ্রাসের প্রতিভা ছিল বহুমুখী। তিনি ১৯২৭ খ্রিষ্টাব্দের ১৬ ই অক্টোবর জার্মানির ডানজিগে জন্মগ্রহণ করেন। তার পিতা উইলহেম গ্রাস ছিলেন প্রোটেস্ট্যান্ট এথনিক জার্মান, অন্যদিকে মা হেলেন গ্রাস ছিলেন কাশুবিয়ান–পোলিশ বংশোদ্ভূত রোমান ক্যাথলিক। তিনি শৈশবে কিছুকাল গির্জায় ‘বেদী–সহকারী’ হিসেবে কাজ করেছেন। কৈশোরের লেখাপড়া শেষ করে ১৯৪৩ খ্রিষ্টাব্দে তিনি ১৬ বছর বয়সে বিমান বাহিনীর একটি সহযোগী সংস্থায় যোগদান করেন। ১৯৪৪ খ্রিষ্টাব্দের নভেম্বরে তিনি সাবমেরিন সার্ভিসে স্বেচ্ছাসেবকের কাজ নেন, উদ্দেশ্য ‘কঠোর ক্যাথলিক মধ্যবিত্ত শ্রেণীর যুপকাষ্ঠ থেকে মুক্তি লাভ করা।’ কিন্তু শেষ পর্যন্ত তাকে নেভিতে না নিয়ে ‘দশম প্যানজার ডিভিশন ফ্রুন্ডজবার্গ’–এ তালিকাভুক্ত করা হয়। এই বাহিনীতে তিনি ১৯৪৫ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি থেকে ২০ শে এপ্রিল পর্যন্ত কাজ করেন।

গ্রাস তার প্রথম উপন্যাস দ্য টিন ড্রাম (১৯৫৯)-এর জন্য পরিচিত হয়, যা একটি ইউরোপীয় জাদু বাস্তবতার অন্যতম শ্রেষ্ঠ লেখনী এবং দানজিগ ত্রয়ীর প্রথম অংশ যাতে ক্যাট এ্যন্ড মাউস, ও ডগ ইয়ার্স অর্ন্তভূক্ত রয়েছে। তার লেখা সবসময় বামপন্থী রাজনৈতিক লেখা হিসেবে ধরা হয়ে থাকে এবং তিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ জার্মানির একজন সক্রিয় সমর্থনকারী। দ্য টিন ড্রাম উপন্যাসটি নিয়ে একই নামের চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে যা ১৯৭৯ সালে পাম ডি’অর এবং সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার অর্জন করে। সুয়েডীয় একাডেমি ১৯৯৯ সালে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা