সংগৃহীত ছবি
পরিবেশ

বায়ু দূষণে আজ ঢাকা শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের ১১০টি শহরের মধ্যে আজ বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ু সবচেয়ে বেশি দূষিত আর শহরগুলোর মধ্যে সবচেয়ে ভালো বায়ু বিরাজ করছে কানাডার ভ্যানকুভারে। শহরটির দূষণ মাত্রার স্কোর মাত্র ৮।

আরও পড়ুন: বায়ুদূষণে ঢাকা দ্বিতীয়

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্যমতে, ২৪৭ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা অর্থাৎ আজ ঢাকার বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘানার আক্রা। এই শহরের স্কোর ২০১ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।

আরও পড়ুন: বাড়তে পারে শীত

তালিকায় তিন নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের স্কোর ১৯৭ অর্থাৎ সেখানকার বাতাস ‘অস্বাস্থ্যকর’। এর পরের তিনটি অবস্থানে রয়েছে ভারতের তিনটি শহর। চারে থাকা ভারতের দিল্লির স্কোর ১৯০, পাঁচে থাকা মুম্বাইয়ের ১৮৮ এবং ষষ্ঠ অবস্থানে থাকা কলকাতার স্কোর ১৮৭।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা