সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে দূষিত শহরের তালিকায় সম্প্রতি প্রায় প্রতিদিনই শীর্ষ তিনের মধ্যে থাকছে ঢাকা। আজও বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা।

আরও পড়ুন: ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা গেছে। এই দিন সকাল ৮টার দিকে ২৫৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।

একইসময়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে ২৬৪ স্কোর নিয়ে রয়েছে চীনের উহান। তৃতীয় স্থানে ২৫৫ স্কোর নিয়ে রয়েছে ভারতের দিল্লি। চতুর্থ স্থানে ২২৭ স্কোর নিয়ে রয়েছে ভারতের কলকাতা। পঞ্চম স্থানে ২১৭ স্কোর নিয়ে রয়েছে চীনের চেংডু।

আরও পড়ুন: শীত বাড়তে পারে

এ ছাড়াও ষষ্ঠ স্থানে একিউআই স্কোর ২০৯ স্কোর নিয়ে রয়েছে চীনের হ্যাংজু। সপ্তম স্থানে ২০৫ স্কোর নিয়ে রয়েছে আফগানিস্তানের কাবুল। অষ্টম স্থানে ২০১ স্কোর নিয়ে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। নবম স্থানে ১৯৯ স্কোর নিয়ে রয়েছে পাকিস্তানের করাচি। দশম স্থানে ১৯০ স্কোর নিয়েরয়েছে উজবেকিস্তানের তাসখন্দ।

তথ্যমতে, একিউআই স্কোর ০-৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: ভূমিকম্পে ৮০ হাজার মৃত্যু

একইভাবে একিউআই স্কোর ২০১-৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১-৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষেরও জন্য ক্ষতিকর।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা