ছবি: সংগৃহীত
পরিবেশ

ভূমিকম্পের আভাস দেয় কুনো ব্যাঙ 

আন্তর্জাতিক ডেস্ক: বাড়ির আঙিনায় থাকা কুনো ব্যাঙকে আমরা আপদ মনে করে তাড়িয়ে দেই। অথচ এই ব্যাঙই আমাদের বিপদের আভাস দেয় সবার আগে।

আরও পড়ুন: বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস

কুনো ব্যাঙ বুফোনিডি প্রজাতির প্রাণী। এ প্রজাতির ব্যাঙ ভারত ও বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার অনেক দেশে দেখা যায়।

মূলত এরা পোকা-মাকড় খেয়ে বেঁচে থাকে। শরীরে আচিলের মতো ছোট ছোট দাগের ফলে এদের সহজে চেনা যায়।

জানলে অবাক হবেন, কুনো ব্যাঙ ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার ক্ষমতা রাখে। ভূমিকম্প হওয়ার কমপক্ষে ১ সপ্তাহ আগে এরা আগাম সংকেত পায়।

আরও পড়ুন: কাপ্তাই হ্রদে নৌ নিষেধাজ্ঞা প্রত্যাহার

যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির প্রাণীবিদ ড. রাসেল গ্রান্ট ইতালির একটি লেকে কুনো ব্যাঙ নিয়ে গবেষণা করে এ তথ্য আবিষ্কার করেছেন।

তিনি গবেষণা শুরু করার ২৯ দিনের মাথায় ঐ লেক এলাকায় ৬.৩ মাত্রায় ভূমিকম্প হয়। পরে তথ্য পর্যালোচনা করে তিনি দেখেন, ভূমিকম্পের ঠিক ৬-৭ দিন আগে কুনো ব্যাঙগুলো অস্বাভাবিক আচরণ শুরু করে। ৫ দিনের মাথায় নিজেদের আবাস ছেড়ে বেড়িয়ে যায় তারা।

আরও পড়ুন: মুহুরী নদীতে ভাঙন, ৬ গ্রাম প্লাবিত

এরপর ৩ দিনের মাথায় সেই জায়গা ছেড়ে কুনো ব্যাঙগুলো অন্য জায়গায় চলে যেতে থাকে। ব্যাঙগুলো ঘর ছাড়ার ৩ দিনের মাথায় ঐ এলাকায় প্রবল ভূমিকম্প হয়।

কুনো ব্যাঙ কীভাবে ভূমিকম্পের আগাম সংকেত পায়- এ নিয়ে আরও বিস্তর গবেষণা চালিয়ে যেতে চান বিজ্ঞানীরা। সূত্র: কলকাতা২৪।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা