সংগৃহীত ছবি
সারাদেশ

মুহুরী নদীতে ভাঙন, ৬ গ্রাম প্লাবিত

জেলা প্রতিনিধি : টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধের ২টি অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ইউনিয়নের ৬টি গ্রাম প্লাবিত হয়েছে।

আরও পড়ুন : সিরিয়ায় মিসাইল হামলায় ৪ সেনা নিহত

সোমবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে ভাঙন শুরু হয়ে প্লাবিত হয় উত্তর বরইয়া, বিজয়পুর, দক্ষিণ বরইয়া, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর ও সাহাপাড়া গ্রাম।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান বলেন, এখন পর্যন্ত বাঁধের বরইয়া ও দৌলতপুরের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি কমার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুহুর নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

আরও পড়ুন : ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

স্থানীয় বাসিন্দা এনাম জানান, রাত ২টা থেকে মসজিদের মাইকে ডেকে গ্রামের লোকজন একত্রিত করে বরইয়া এলাকার বাঁধ রক্ষার চেষ্টা করেছি। প্রায় ৩ ঘণ্টা ধরে আপ্রাণ চেষ্টা করেও পানির তীব্র স্রোতের সঙ্গে আমরা পারিনি। ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, জমিতে কাল রোপা আমন রোপণ শেষ করেছিলাম। আজ সব পানির নিচে তলিয়ে গেছে। এখানে আশপাশের ৩০-৪০টি পুকুর, ফসলি জমি, মসজিদ, বাড়িঘর সব পানিতে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সেলিম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে শুকনো খাবার দেওয়ার প্রক্রিয়া চলছে। এভাবে পানি বাড়তে থাকলে ফুলগাজী বাজারসহ অন্যান্য এলাকাও প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তিনি।

আরও পড়ুন : জাতীয় নির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদ জানান, ইতোমধ্যে ভাঙন স্থলে আমরা এসেছি। ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার দেওয়া হচ্ছে। একটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পানিবন্দীদের উদ্ধারে স্থানীয় জনপ্রতিনিধিদের কাজ করতে বলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা