ছবি : সংগৃহিত
পরিবেশ
অবৈধ সিসা কারখানা

রাজবাড়ীতে হুমকির মুখে জনস্বাস্থ্য

জেলা প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার মরাবিলা গড়াই নদীর পারে ফসলি জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে সিসা তৈরির কারখানা।

আরও পড়ুন: ভোলায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করার জন্য পরিবেশ দূষিত হচ্ছে । এর প্রভাবে মারা গেছে ১ মাসে ১০ টি গরু। তাই এই কারখানা তৈরিতে হুমকিতে রয়েছে জনস্বাস্থ্য।

কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া ও বালিয়াকান্দি উপজেলার মরাবিলা এলাকায় গত ৪ মাস আগে সিসা তৈরির এই কারখানাটি স্থাপন করা হয়।

প্রায় ৩০ শতাংশ জমিতে সিসা কারখানাটি স্থাপন করা হয়। বিভিন্ন জায়গা থেকে পুরোনো ব্যাটারি কিনে, ভেঙে প্লাস্টিক আলাদা করে রাত ১১ টার দিকে ছাই পুড়িয়ে তৈরি করা হয় সিসা।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা অষ্টম

সরেজমিনে দেখা গেছে, বালিয়াকান্দি উপজেলার মরাবিলা ও কালুখালী উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে সিসা তৈরির কারখানায় ৫-৬ জন নারী-পুরুষ শ্রমিক কাজ করছেন। কারখানার ভেতরে আছে পুরোনো ব্যাটারি ও ভেঙে ফেলা ব্যাটারির স্তুপ সাথে উঠানে গর্ত করে মাটির চুলার মতো চুল্লি বানানো হয়েছে।

দাড়িয়াপুর এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, এই কারখানার জন্য কৃষি ও গোচারণভূমি, জলাশয়ের পানি ও মানুষের জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে।

বর্জ্য শোধনাগার (ইটিপি) ছাড়া উন্মুক্তস্থানে ব্যাটারি গলানোর ফলে সিসা সহ দূষিত নানা বর্জ্য ছড়িয়ে আশপাশের ঘাস ও পানিতে বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। এই পানি ও ঘাস খেয়ে অন্তত ১০টি গরু মারা গেছে, অসুস্থ হয়েছে আরও ১০ থেকে ২০টি গরু।

আরও পড়ুন: ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

কারখানার দায়িত্বে থাকা শাজাহান খান জানান, ব্যাটারি ভেঙে পাওয়া প্লাস্টিক ও সিসা আলাদা করে পরে রাতে ব্যাটারির ছাই আগুনে পুড়িয়ে সিসা তৈরি করা হয়।

তিনি আরও জানান, ব্যাটারি ভেঙ্গে সিসা সংগ্রহ ও পুড়িয়ে তৈরির জন্য পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। আমরা গলিত অ্যাসিডগুলো ড্রামে বাজারজাত করি। আশপাশের কোনো জমিতে ফেলছি না।

আরও পড়ুন: টানা বৃষ্টি, চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক সরদার জানান, সিসা গলালে এর ধোঁয়া খাদ্য দ্রব্যের সাথে মিশতে পারে। এবং সিসা গাছপালা ও ঘাসের সাথে মিশে যায়। যা খেলে গৃহপালিত পশুর পাকস্থলীতে নানা সমস্যা তৈরি হয় । গলিত অ্যাসিডগুলোতে দেখা যায় ব্যাটারির সিসা, এর বিষক্রিয়ায় গৃহপালিত পশুর মৃত্যুও হতে পারে।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটোন জানান, সিসা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাতাস ও পানির সাথে মিশলে স্বাস্থ্যের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। কারণ এটি বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে।

সান নিউজ/এমএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা