ছবি: সংগৃহীত
সারাদেশ

টানা বৃষ্টি, চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামে টানা বৃষ্টির ফলে অধিকাংশ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এমনকি পানি জমেছে ফ্লাইওভারেও।

আরও পড়ুন: ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

গতকাল রাত থেকে আজ রোববার (৬ আগস্ট) সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকায় ডুবে যাচ্ছে চট্টগ্রাম নগরী।

আজ সকাল সাড়ে ৯ টা পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, নগরীর বহদ্দার হাট, চক বাজার, মুরাদপুর, দুই নম্বর গেইট, বাকলিয়া, প্রবর্তক মোড়, জিইসি, ওয়াসা, আগ্রাবাদসহ নগরীর প্রায় সব এলাকাতেই কোথাও হাঁটু পানি, কোথাও আবার কোমর পানি।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল ভারত-পাকিস্তান

এ দিন সরেজমিনে দেখা গেছে, অফিসগামী যাত্রীরা সকালে বাসা থেকে বের হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

নগরীর মুরাদপুর এলাকা থেকে ব্যাংক কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়ে মুরাদপুর এলাকায় আধা ঘণ্টা ধরে আটকে রয়েছি। এখানে প্রধান সড়কে কোমর পর্যন্ত পানি।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে ট্রলারডুবি, নিহত ৮

কোনো যানবাহন চলাচল করতে পারছে না। পানি ডিঙিয়ে অফিস যাওয়ার কোনো রাস্তা মিলছে না।

নগরীর আগ্রাবাদ এলাকার বাসিন্দা আজমত উল্লাহ জানান, টানা বৃষ্টিতে পুরো এলাকা পানিতে ডুবে রয়েছে।

এদিকে টানা বৃষ্টির ফলে পাহাড় ধসের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ সরিয়ে নিতে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকার অষ্টম

চট্টগ্রাম মহানগরে ৬ টি সার্কেলের মাধ্যমে ভাগ করে পাহাড় রক্ষায় ও মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের কয়েকটি টিম কাজ করছে। পাশাপাশি প্রতিদিন মাইকিং থেকে শুরু করে মানুষকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে নির্দেশনা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট ও এনডিসি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানিয়েছেন, গত ২ দিন ধরে চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে। পাহাড় ধসে যাতে মানুষকে আর প্রাণ না দিতে হয়, সেজন্যে কাজ করা হচ্ছে। এছাড়া মাইকিং থেকে শুরু করে সকলকে সচেতন করার লক্ষ্যে প্রতিদিন জেলা প্রশাসনের টিম কাজ করছে।

আরও পড়ুন: চীনে বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ৩০

তিনি আরও জানান, শনিবার (৫ আগস্ট) রাতে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে ২৫০ পরিবারকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার থেকে শুরু করে প্রতি বেলার খাবারের ব্যবস্থা করেছে প্রশাসন।

চট্টগ্রামের সকল পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারকে ১৯ টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা