জাতীয়

মডেল পিয়াসা আটক, মদ-ইয়াবা-সিসা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় তার বাসা থেকে মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করা হয়েছে।

রোববার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশান থানার বারিধারার ৯ নং রোডের ৩ নং বাসায় এ অভিযান চালানো হয়। গুলশান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করা হয়েছে। পরে শেষে বিস্তারিত জানানো হবে।

ডিবি সূত্রে জানা গেছে, পিয়াসার ঘরের টেবিল থেকে ৪ প্যাকেট ইয়াবা পাওয়া গেছে। প্যাকেটগুলোতে কত পিস ইয়াবা ছিল সেটি এখনো গণনা করা হয়নি। তার রান্নাঘরের ক্যাবিনেটে ৯ বোতল বিদেশি মদ, ফ্রিজে সিসা তৈরির কাঁচামাল এবং কয়েকটি ই-সিগারেট পাওয়া যায়।

আরও জানা যায়, পিয়াসার কাছ থেকে ৪টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। অভিযান শেষে তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ওই ঘটনায় হওয়া মামলার এজাহারে ফারিয়া মাহাবুব পিয়াসার নাম ছিল। পিয়াসা প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন। কিন্তু পরে ভুক্তভোগীদের একজন পিয়াসার বিরুদ্ধেই মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন। চার বছর পর আবারও আলোচনায় এলেন সেই পিয়াসা।

সানিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা