ছবি : সংগৃহিত
পরিবেশ

ভোলায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

ভোলা প্রতিনিধি:“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। ভোলা জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকার অষ্টম

এই মেলা উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপকূলীয় বন বিভাগ ভোলা এর বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. কায়চার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার নবাগত জেলা প্রশাসক আরিফুজ্জামান।

আরও পড়ুন: ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, জেলা তথ্য অফিসার নুরুল আমিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো: মনিরুজ্জামান।

আরও পড়ুন: টানা বৃষ্টি, চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা

অনুষ্ঠানের সঞ্চলনা করেন তালহা তালুকদার বাধঁন। সভায় সরকারি কর্মকর্তা সহ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

এ মেলায় ২৪ স্টল অংশ নেয়। জেলার বিভিন্ন স্থান থেকে আসা নার্সারি মালিকরা বিভিন্ন ধরনের বনজ, ফলদ, ঔষধি ও ফুলের গাছ নিয়ে স্টলগুলোতে আসছেন। এই মেলা শেষ হবে আগামী ১২ আগস্ট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা