পরিবেশ

আপাতত বাড়ছে না তাপমাত্রা

সান নিউজ ডেস্ক: অবশেষে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ভারতের উত্তর-তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন:ফের অনিয়ন্ত্রিত পেঁয়াজ বাজার

গভীর নিম্নচাপের প্রভাব বাংলাদেশে পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিন বাংলাদেশের তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে শনিবার (৫ মার্চ) সকাল ৬ টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

অন্যদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো আশঙ্কা নেই। এটি আগামী ৩৬ ঘণ্টায় উত্তর-তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাবে। রোববার (৬ মার্চ) নাগাদ গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

আরও পড়ুন:বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক দৃঢ় হবে : প্রধানমন্ত্রী

শনিবার (৫ মার্চ) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিনদিন আবহাওয়া মোটামুটি এ রকমই থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন:পরমাণু কেন্দ্র দখলে নিরাপত্তা পরিষদে উদ্বেগ

এদিকে, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার (৪ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা