ছবি: সংগৃহীত
বিনোদন

নিপুণের প্যানেলে থাকছেন শাকিব খান 

বিনোদন ডেস্ক: আগামী মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচন। আসছে ১৯ এপ্রিল এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনী প্যানেল গঠন নিয়ে ব্যস্ত তারকারা।

আরও পড়ুন: মা হচ্ছেন দীপিকা

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুন আক্তারও নির্বাচনী প্যানেল গঠনে ব্যস্ত সময় পার করছেন। এবারও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে লড়বেন এই নায়িকা।

‘সাজঘর’ খ্যাত এই চিত্রনায়িকার প্যানেলে দেখা যেতে পারে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে। এমনই ইচ্ছা পোষণ করেছেন নিপুন।

সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়ক অমিত হাসানও। তিনি বলেন, আমি যখন সাধারণ সম্পাদক ছিলাম শাকিব খান তখন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে। আগামী নির্বাচনেও শাকিবকে সঙ্গে নিয়ে একটি সুন্দর প্যানেল গঠনের চেষ্টা চলছে।

আরও পড়ুন: অঙ্কিতাকে সন্তান নিতে বললেন ভাইজান

আমি নিপুনের প্যানেল থেকেই নির্বাচন করবো। তবে এখনো পদ নির্বাচন করিনি। আগামী ৩-৪ দিনের মধ্যেই আশা করছি আপনারা সবাই জানতে পারবেন। বিগত সময়ে আমি স্বতন্ত্র থেকে মিশার সাথে লড়াই করে নির্বাচনে জয়ী হয়েছিলাম।

জানা গেছে, ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে অন্য একটি প্যানেলে থাকবেন ডিপজল ও মিশা সওদাগর। কোন পদের জন্য কে লড়াই করবেন, তা এখনো জানা যায়নি। তবে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তারা।

উল্লেখ্য, ২০১১-২০১৭ সাল পর্যন্ত টানা ৩ মেয়াদে শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন শাকিব খান।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা