সংগৃহীত ছবি
বিনোদন

প্রথম সপ্তাহে ‘পারিয়া’র আয়

বিনোদন ডেস্ক: মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘পারিয়া’ । এ সিনেমায় অভিনয় করেন বিক্রম চট্টোপাধ্যায়। তথাগতের সারমেয়প্রেমের প্রতিফলন পারিয়া। কুকুরদের বিরুদ্ধের অত্যাচার, অনাচার, নির্যাতনের খবর পেলেই ছুটে যান তিনি। সবার নিকট তার এই প্রতিবাদের ভাষা পৌঁছে দিতেই পারিয়া বানিয়েছেন তিনি।

আরও পড়ুন: অ্যাকাউন্ট হ্যাক দীঘির

প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি জানান দেয়, পারিয়ার প্রতি তাদের ভালোবাসা। কলকাতায় একাধিক থিয়েটারে হাউসফুল এই সিনেমাটি। পরিচালকের এই প্রয়াসকে অভিবাদন জানাচ্ছেন সবাই। লোকমুখে অচিরেই ছড়িয়ে পড়ছে এর গুণগান যা এই ছবি প্রচারের অন্যতম বড় অস্ত্র।

এদিকে দ্বিতীয় সপ্তাহে নন্দনে জায়গা পাননি পারিয়া যা সৃষ্টি করেছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পারিয়ার বক্স অফিস সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়।

আরও পড়ুন: নুসরাতকে নেওয়া হবে বিদেশে

বেশকিছু স্বঘোষিত ট্রেড অ্যানালিস্টের মতে, পারিয়ার প্রথম ৭দিনের কালেকশন প্রায় ২৪ লাখ। এরপরই টিম পারিয়া জানায়, অসৎ উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।

শতাদীপ সাহা (ছবির ডিস্ট্রিবিউটর) গণ মাধ্যমকে জানান, প্রথম ৭ দিনে পারিয়ার মোট কালেকশন প্রায় ৫৭.৭ লাখ। এখনো নন্দন ২সহ আরও বেশকিছু সিঙ্গেল স্ক্রিনের রিপোর্ট আসা বাকি। খুশিতে পুলকিত বিক্রম অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি আরো জানান কালেকশন সংক্রান্ত ভুল তথ্য ছড়িয়েছে। এছাড়াও তিনি তার ভক্ত ও অনুরাগীদের গুজবে কান না দেওয়ার অনুরোধ করে বলেন ৭দিনে তাদের আয় ভুয়া কালেকশনের চেয়ে আরো বেশি।

সান নিউজ/এস আর/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা