ছবি-সংগৃহীত
বিনোদন

অপু বিশ্বাস এখন ‘স্বর্গে’

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন থেকেই সিনেমার চেয়ে ব্যাক্তিগত নানা বিষয় নিয়ে আলোচনায় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তবে এবার অভিনয়ে ভালো করায় মনোযোগ এই অভিনেত্রীর।

আলোচিত অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘স্বর্গে’ নামে নতুন একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জয়।

আরও পড়ুন : ‘জ্বীন’ দেখলেই লাখ টাকা পুরষ্কার!

জয় জানান, এটি নায়ক-নায়িকানির্ভর সিনেমা নয়, পুরোপুরি গল্পনির্ভর সিনেমা। তিনি বলেন, অপু গল্পনির্ভর কাজে ইদানীং বেশি মনোযোগী। গল্পটি শুনে তিনি আগ্রহী হয়েছেন। আমরা ‘স্বর্গে’ সিনেমাটির শুটিং শুরু করবো আগামী ১০ মে।

জয়ের প্রশংসা করে অপু বিশ্বাস বলেন, ‘জয় একজন মেধাবী অভিনেতা তো বটেই, পরিচালক হিসেবেও তিনি অসম্ভব ভালো। তার নির্মাণ ভাবনা আমার ভালো লাগে। তার পরিচালনায় আগেও একটি সিনেমা করেছি, আমাদের অভিজ্ঞতা বেশ ভালো। এবার পরিচালনার পাশাপাশি তাকে সহশিল্পী হিসেবেও পাব। আশা করছি এই কাজটিও ভালো কিছু হবে।’

আরও পড়ুন : সাবানের ফেনায় ডুবে গেছেন নোরা!

প্রসঙ্গত, জয়ের পরিচালনায় ‘প্রিয় কমলা’ নামের একটি সিনেমায় অভিনয় করেন অপু বিশ্বাস। সিনেমাটি মুক্তি পায় ২০২১ সালে। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে অপুর অভিনয় প্রশংসিত হয়।

এদিকে ঈদে অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ মুক্তি পাবে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জয় চৌধুরী। এছাড়া আরও অভিনয় করেছেন আশিক চৌধুরী, সেতু, মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা