সংগৃহীত
বিনোদন

‘মুজিব’ সিনেমার নির্মাতা গুরুতর অসুস্থ

বিনোদন ডেস্ক: গুরুতর অসুস্থ ভারতীয় বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগাল। দুটো কিডনিই অকেজো হয়ে পড়েছে জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালকের। অসুস্থতার জেরে শয্যাশায়ী ৮৮ বছর বয়সী নির্মাতা। শরীর একদম ভেঙে পড়ায় ডায়ালিসিসের জন্য হাসপাতাল যেতে পারছেন না, বাড়িতেই চলছে চিকিৎসা। খবর হিন্দুস্তান টাইমসের।

আরও পড়ুন: আমার মেয়েও প্রেমে পড়বে

শ্যাম বেনেগাল ঘনিষ্ঠ একজন সংবাদমাধ্যমকে জানান, গত কয়েক মাস ধরেই পরিচালকের শরীর একদম ভালো যাচ্ছে না। আপাতত বাড়িতেই শয্যাশায়ী পরিচালক। বার্ধক্যজনিত নানান সমস্যা তো ছিলই তবে কিডনি অকেজো হয়ে পড়ায় গত কয়েক দিনে শ্যাম বেনেগালের পরিস্থিতি অত্যন্ত বিগড়ে গেছে। বাড়ির ভেতরেই তার অফিস, সেখানেও গত কয়েক দিন যেতে পারছেন না পরিচালক।

বয়স বাড়লেও সিনেমা নিয়ে শ্যাম বেনেগালের ভালোবাসায় ছেদ পড়েনি একবিন্দু। অসুস্থতার মধ্যেও নিজের চলতি প্রোজেক্ট ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ নিয়ে ভাবনাচিন্তা চালিয়ে যাচ্ছেন পরিচালক।

আরও পড়ুন: আচমকাই হারিয়ে যান পারভিন!

স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক এই ছবি। ছবির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তরুণী শেখ হাসিনা হিসেবে দেখা মিলবে নুসরাত ফারিয়ার। মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি।

আরও পড়ুন: আবারও শীর্ষে মেহজাবীন

বর্তমানে ‘ফেডেরেশন অব ফিল্মস সোসাইটিজ অব ইন্ডিয়া’র সভাপতি শ্যাম বেনেগাল। পাঁচ দশকের দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ার। ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ ছবি দিয়ে সিনেমায় হাতেখড়ি তার। ‘জুনুন’, ‘মন্থন’, ‘আরোহণ’-এর মতো জাতীয় পুরস্কার জয়ী ছবির পরিচালক তিনি। ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী (১৯৭৬), ‘পদ্মভূষণ’ (১৯৯১) সম্মানে ভূষিত হয়েছেন শ্যাম বেনেগাল। ২০০৫ সালে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’তে ভূষিত হন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা