বিনোদন

রানী-কাজলদের দুর্গাপূজা!

সান নিউজ ডেস্ক: বলিউডের তুমুল জনপ্রিয় দুই অভিনেত্রী কাজল ও রানী মুখার্জি। দুর্গাপূজা আসলেই উৎসবে মেতে ওঠেন তারা।

আরও পড়ুন: শাকিবের সিনেমা থেকে বুবলী-পূজা বাদ!

মুম্বাইয়ের সবচেয়ে পুরোনো ও অভিজাত দুর্গাপূজার মণ্ডপ তৈরি হয় মুখার্জি বাড়িতে। পরিচালক আয়ান মুখার্জির বাবা দেব মুখার্জির তত্ত্বাবধানে এই পুজার আয়োজন হয়। সম্পর্কে কাজল-রানীদের চাচা তিনি। তাই দুর্গাপূজার এই সময়টাতে তনুজা, কাজল, রানী মুখার্জিসহ বলিউডের প্রথম সারির তারকারা এতে অংশ নেন।

করোনা মহামারির কারণে গত কয়েক বছর দুর্গাপূজা আয়োজনে অনেক বিধি নিষেধ ছিল। তবে এবার জাঁকজমকভাবেই আয়োজন চলছে। পূজার আয়োজনে যোগ দেন কাজল। তার সঙ্গে এই অভিনেত্রীর বোন তানিশা মুখার্জিও ছিলেন। পূজা মণ্ডপে এসে আত্মীয় ও বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো

শুধু তাই নয়, কাজলের ছেলে যুগ অতিথিদের প্রসাদ পরিবেশন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে কাজল লিখেছেন, ‘আমার ছেলের পূজার পরিবেশন দেখে গর্ব হচ্ছে। ভুল ঠিক ব্যতিরেকে ঐতিহ্য এভাবেই প্রবাহিত হচ্ছে।’

অভিনেত্রী রানীও মুখার্জি বাড়ির পূজার মণ্ডপে হাজির হয়েছিলেন। তার পরনে ছিল সবুজ রঙের শাড়ি। চুলের খোপায় ছিল সাদা ফুল। তিনিও সবার সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা