ঢাকা মাতাতে আসছেন শিল্পা শেঠি
বিনোদন

ঢাকা মাতাতে আসছেন শিল্পা

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি ঢাকা মাতাতে আসছেন। বাংলাদেশের ইভান ডান্স ট্রুপের সঙ্গে নাচের পারফর্ম করবেন তিনি।

আরও পড়ুন : কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নয়

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। অবশ্য এক ভিডিওবার্তায় ঢাকায় আসার বিষয়টি জানিয়েছেন শিল্পা।

জানা যায়, ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস ও এক্সপো ২০২২’ রাজধানীর শেরাটন হোটেলে ২৮ জুলাই শুরু হয়ে এটি শেষ হবে ৩০ জুলাই।

অনুষ্ঠানের শেষ দিনের প্রধান অতিথির আসনে বসবেন শিল্পা। তার পাশাপাশি দেশের খ্যাতনামা কোরিওগ্রাফার সোহাগের কোরিওগ্রাফিতে স্টেজ মাতাবেন এই জনপ্রিয় বলিউড কন্যা।

আরও পড়ুন : হাইকোর্টে সম্রাটের জামিন বাতিল

ভারতীয় বেশ কয়েকজন জনপ্রিয় গায়ক এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন। পাশাপাশি দেশের খ্যাতনামা তারকাদেরও পারফর্ম করতে দেখা যাবে।

কোরিওগ্রাফার সোহাগ এ ব্যাপারে বলেন, ‘আমি মাত্রই যুক্ত হলাম এই প্রজেক্টের সঙ্গে। শিল্পা শেঠী আগামী ৩০ জুলাই ঢাকা আসবেন।

আরও পড়ুন : পরীমনির মামলায় বিচার শুরু

মিরর ম্যাগাজিন আয়োজিত বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে ঢাকা আসছেন তিনি। অনুষ্ঠানে তিনি পারফর্মও করবেন।

উনার সঙ্গে বাংলাদেশের দুজন পারফর্ম করবেন, তবে তাদের এখনো চূড়ান্ত করা হয়নি। আশা করছি ভালো কিছু হবে।’

আরও পড়ুন : পাঁচ দিন বৃষ্টির বাভাস

সর্বশেষ ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাসন ফর ফ্যাশন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন শিল্পা।

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিল্পা। গত বছর ‘হাঙ্গামা টু’ দিয়ে ফিরলেও খুব একটা আলোচনায় আসতে পারেননি। সেই সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে।

আরও পড়ুন : জাজিরায় ৫টি বনবিড়াল অবমুক্ত করলো বনবিভাগ

এদিকে ‘নিকম্মা’ সিনেমার মধ্য দিয়ে ১৪ বছর পর বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। সাব্বির খান পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জুন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা