বিনোদন

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বাসিন্দা হচ্ছেন শাকিব খান !

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করবেন বলে শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্রের খবর বলছে,তিনি সত্যিই গ্রিন কার্ড পেয়ে গেছেন।কিন্তু শাকিব খানের মতো ঢালিউডের শীর্ষ মহা তারকা যদি আমেরিকার গ্রিন কার্ড নিয়ে দেশ ছাড়েন,তবে সেটা বাংলাদেশের বিনোদন জগতের ওপর অনেক বড় ধাক্কার সামিল হবে।

শোনা যাচ্ছে, গত বছরেই যুক্তরাষ্টের ইবি ক্যাটাগরির ভিসার জন্য তিনি আবেদন করেছিলেন।ইবি ক্যাটাগরি হলো-যারা মেধাবী ও দক্ষ পেশাজীবী,শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক ইত্যাদি। এই বিশেষ যোগ্যতায় আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। আর যাদের কাজের স্বীকৃতি আছে তাদের জন্য এটা খুবই সুবিধাজনক। আমেরিকার মেধাসম্পদ বৃদ্ধি এর অন্যতম কারন।

সান নিউজ থেকে শাকিব খানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, ফোন বন্ধ থাকায় তাঁর কাছ থেকে এ সর্ম্পকে কোন তথ্য পাওয়া যায়নি।

সময়ই বলে দিবে কিং খান আমেরিকায় স্থায়ী হচ্ছেন কিনা! তবে ইতোপূর্বে বাংলাদেশের আরও অনেক অভিনয়শিল্পীই বিদেশে স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের মধ্যে আছেন, রিচি সোলায়মান, মোনালিসা, টনি ও প্রিয়া ডায়েস, সোনিয়া, দিলরুবা রুহি, তমালিকা কর্মকার, শ্রাবন্তী, শামীম শাহেদসহ আরও অনেকে। তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও অনেক বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

আইনগত পথেই শেখ হাসিনাকে ফেরানো হবে: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমান প্রশাসন পুরোপুরি আই...

সাটুরিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ,এই প্রতিপা...

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত, আহত ৪

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ও নবগঠিত উত্তর হ...

পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা...

'২০২৯ সালের ভোটেই মোদীর বিদায় নিশ্চিত'

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ ...

বাগেরহাটে দিনদুপুরে বিকাশের প্রতিনিধির কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই

বাগেরহাটের কচুয়ায় প্রকাশ্য দিবালোকে মোবাইল ব্যাংকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা