বিনোদন

অবসকিওর ব্যান্ডের প্রিন্স আর নেই

সান নিউজ ডেস্ক:

জনপ্রিয় ব্যান্ড দল ‘অবসকিওর’ এর বেস গিটারিস্ট ক্রিটোফার গোমেজ প্রিন্স আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৫ বছর।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সংবাদটি গণমাধ্যমে নিশ্চিত করেন ‘অবসকিওর’ ব্যান্ডের ভোকাল সাঈদ হাসান টিপু।

টিপু বলেন, সকালে সে অফিসে গিয়েছিল। যেখানে অসুস্থ বোধ করলে বাইকে করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাওয়ার পথে আর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই তার হার্টে ব্লক ছিল। কিন্তু বিষয়টি তিনি কাউকেই অবগত করেননি। নিজের মধ্যেই চেপে রেখেছিলেন।

আশির দশকে সাইদ হাসান টিপু এই ব্যান্ডটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ১৯৮৫ সালের ১৫ মার্চ খুলনায় অবসকিউর প্রতিষ্ঠা করেন টিপু। নব্বই দশকের মাঝ থেকেই অবসকিওরের সঙ্গীত আয়োজন হারিয়ে যায়। ২০০৭ সালে আবারও গানের মঞ্চে আসে অবসকিউর। গোমেজ প্রিন্স চ্যানেল আই নেসক্যাফে গেট সেট রক অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন। সেখানে বিচারক প্যানেলের বিবেচনায় তিনি ‘সেরা ব্যাস শিল্পী’ হিসেবে মনোনীত হন। ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি ‘অবসকিওর’ ব্যান্ডদলে যোগ দেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা